News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতে জি-২০ সম্মেলনের আয়োজনে অসুবিধা হবে মানুষের, তবে সাফল্য নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী
Image

দিল্লিতে জি-২০ সম্মেলনের আয়োজনে অসুবিধা হবে মানুষের, তবে সাফল্য নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.): ভারতের পৌরহিত্যে দিল্লিতে জি-২০ গোষ্ঠীর বৈঠক বসছে সেপ্টেম্বরে। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতার আসবেন বৈঠকে যোগ দিতে। রাজধানীতে যানবাহন নিয়ন্ত্রিত হতে পারে, তাই দিল্লিবাসীর কাছে ক্ষমাপ্রার্থনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “আমি দিল্লির জনগণের কাছে আগাম ক্ষমা চাইছি, জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজনের কারণে তাঁদের অসুবিধার জন্য।”

শনিবার দুপুরে দিল্লির পালাম টেকনিক্যাল এয়ারপোর্ট চত্বরে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, দিল্লি জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন করছে; মানুষ অসুবিধার সম্মুখীন হতে পারেন, কিন্তু আমাদের এর সাফল্য নিশ্চিত করতে হবে।” প্রধানমন্ত্রীর কথায়, “দিল্লির নাগরিকরা জি-২০-র জন্য আরও দায়িত্ব পেয়েছে…অনেক অতিথি আসবেন, ৫-১৫ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের অনেক অসুবিধা হবে, আমি তার জন্য আগেই ক্ষমাপ্রার্থী। সবাই আমাদের অতিথি…ট্রাফিক নিয়ম পরিবর্তন করা হবে, আমাদের বেশ কিছু জায়গায় যাওয়া বন্ধ করা হবে।”

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top