News Flash

  • Home
  • দেশ
  • চন্দ্রযান-৩-এর অবতরণস্থলের নাম ‘শিবশক্তি’, প্রধানমন্ত্রী মোদী বললেন জয় বিজ্ঞান জয় অনুসন্ধান
Image

চন্দ্রযান-৩-এর অবতরণস্থলের নাম ‘শিবশক্তি’, প্রধানমন্ত্রী মোদী বললেন জয় বিজ্ঞান জয় অনুসন্ধান

বেঙ্গালুরু, ২৬ আগস্ট (হি.স.): চন্দ্রযান-৩ মিশনের অবতরণস্থলের নাম রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন থেকে চন্দ্রযান-৩ মিশনের অবতরণস্থলের নাম হবে ‘শিবশক্তি’। শনিবার সকালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) পৌঁছে এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, চন্দ্রযান-৩-এর সাফল্যের জন্য ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দনও জানালেন তিনি। ইসরোর সাফল্য প্রসঙ্গে তিনি বলেন, ‘’জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান।”

দক্ষিণ আফ্রিকা ও গ্রীস সফর শেষে ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে শনিবার সাতসকালে বেঙ্গালুরু পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে বেঙ্গালুরু বিমানবন্দরের (হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বিমানবন্দর) বাইরে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী বলেন, “জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান।” তাঁর কথায়, “আমি দেশে ছিলাম না বলে নিজেকে থামাতে পারিনি, তাই আমি প্রথমে বেঙ্গালুরুতে আসার সিদ্ধান্ত নিয়েছি।” সেখান থেকে ইসরোর টেলিমেট্রি ট্র্যাকিং এবং কমান্ড নেটওয়ার্ক মিশন কন্ট্রোল কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

ইসরোর কার্যালয়ে পৌঁছে প্রথমেই ইসরোর প্রধান এস সোমনাথের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী মোদী। চন্দ্রযান-৩ মিশনের সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এরপর চন্দ্রযান-৩-এর সাফল্যের নেপথ্যে থাকা ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেন প্রধানমন্ত্রী। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

Releated Posts

রান্নার গ্যাসের ব্যবহার কমাতে ইন্ডাকশন হিটার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : রান্নার গ্যাসের উপর নির্ভরতা কমাতে দেশে ইন্ডাকশন হিটার ও বৈদ্যুতিক রান্নার সরঞ্জামের উৎপাদন বাড়ানোর…

ByBySandeep Biswas Apr 3, 2026

দীনদয়াল বন্দরে সংযোগ প্রকল্পের জন্য ১৩২.৫১ কোটি টাকা অনুমোদন করল সরকার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) : শুক্রবার সরকার গুজরাটের দীনদয়াল বন্দরে ১৩২.৫১ কোটি টাকা ব্যয়ে একটি ‘রোড ওভার ব্রিজ’…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘পরিচ্ছন্ন শক্তির পথে উল্টো রথ’: কর্ণাটকের ইভ নীতির তীব্র সমালোচনা করলেন প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ৩ এপ্রিল ((আইএএনএস): কেন্দ্রীয় নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী কর্ণাটক সরকারের সাম্প্রতিক বৈদ্যুতিক যান (ইভ)…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

জোধপুরে বেআইনি মাদক তৈরির কারখানা ভেঙে দিল পুলিশ, ৩ কোটি টাকার ড্রাগ উদ্ধার

জয়পুর, ৩ এপ্রিল(আইএএনএস): বড়সড় সাফল্য পেল রাজস্থান পুলিশ। এজিটিএফ জোধপুরে একটি আবাসিক বাড়ির ছাদে চলা বেআইনি মাদক তৈরির…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top