News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মুখ্যমন্ত্রী উপস্থিতিতে আড়ালিয়াতে প্রার্থী তফাজ্জল হোসেনের সমর্থনে পদযাত্রা
Image

মুখ্যমন্ত্রী উপস্থিতিতে আড়ালিয়াতে প্রার্থী তফাজ্জল হোসেনের সমর্থনে পদযাত্রা

আগরতলা, ২৫ আগস্ট: উপনির্বাচনের দিনক্ষণ যত এগোচ্ছে প্রচারে ততই গতি আনছে শাসক দল।উপনির্বাচনে সোনামুড়া মহকুমার ২৩ ধনপুর এবং ২০ বক্সনগর দুটি আসনেই বিপুল ভোটে জয় ছিনিয়ে নেওয়ার চেষ্টায় মরিয়া শাসক দল।তাই প্রতিদিনই মাঠ চষে বেড়াচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সমেত রাজ্য মন্ত্রিসভার নেতৃত্বরা।আজ সকাল থেকেই দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের নিয়ে  ৪৩ নং বুথে তথা আড়ালিয়া গ্রামে পদযাত্রা সংগঠিত করা হয়েছে বিজেপির মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেনের সমর্থনে। সেখানে প্রার্থীসহ দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে পায়ে পা মিলেয়েছেন মুখ্যমন্ত্রী নিজেও। এদিনের পদযাত্রা মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রার্থী সহ গতকাল বিজেপিতে শামিল হওয়া প্রাক্তন কংগ্রেস নেতৃত্ব বিল্লাল মিয়া।

এদিনের প্রার্থী তোফাজ্জল হোসেন বলেন, উপনির্বাচনে বিরোধীদের জামানত জব্দ হয়ে যেতে পারে।যে কোন নির্বাচনই বিজেপির কাছে বিশেষ নির্বাচন। তাই রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের নেতৃত্বরা ও যথেষ্ট তৎপরতা সাথে নির্বাচনে কাজ করে যান। পাশাপাশি তিনি আরও বলেন, গতকাল সভায় বিল্লাল মিয়া  যোগ দেওয়ার পর বক্সনগরে দল আরো মজবুত হয়েছে। 

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top