News Flash

  • Home
  • দিনের খবর
  • পার্শ্ব-শিক্ষকদের বেতন, কেন্দ্র ও রাজ্যেকে তলব হাইকোর্টের
Image

পার্শ্ব-শিক্ষকদের বেতন, কেন্দ্র ও রাজ্যেকে তলব হাইকোর্টের

কলকাতা, ২৫ আগস্ট (হি. স. )। রাজ্যে পার্শ্ব-শিক্ষকদের বেতন এত কম কেন? রাজ্যে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের থেকেও শিক্ষকদের বেতন কম। শুক্রবার এই প্রশ্নই তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু ৷

এ নিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের কাছে হলফনামা চাইল সিঙ্গল বেঞ্চ ৷ এই সঙ্গে, পার্শ্ব-শিক্ষকদের বেতন বাবদ কেন্দ্র এবং রাজ্য কত টাকা করে দেয়? কেন্দ্র ও রাজ্যকে হলফনামায় তা জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

সর্বশিক্ষা মিশন প্রকল্পের মাধ্যমে পার্শ্ব-শিক্ষকদের নিয়োগ করা হয় বিভিন্ন স্কুলে। এই প্রকল্পে অন্যান্য রাজ্যে পার্শ্ব-শিক্ষকরা অনেক বেশি বেতন পাচ্ছেন ৷ কিন্তু, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একজন পার্শ্ব-শিক্ষকের বেতনের পরিমাণ বাইরের রাজ্যের থেকে অনেকটাই কম বলে অভিযোগ আর সেই নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়।

উল্লেখ্য, পার্শ্ব-শিক্ষকদের বেতনের ৬০ শতাংশ দেয় কেন্দ্রীয় সরকার৷ বাকি ৪০ শতাংশ দেয় রাজ্য ৷ কেন্দ্রের আইনজীবী আজ আদালতে দাবি করেন, তাদের তরফে সমস্ত টাকা রাজ্য সরকারকে দেওয়া হয়ে গিয়েছে৷ কিন্তু, তা সত্ত্বেও বেতন কম পাচ্ছেন পার্শ্ব-শিক্ষকরা।

সর্বশিক্ষা মিশনের আইনজীবীর প্রতি ক্ষোভ প্রকাশ করে আদালতে বিচারপতি বিশ্বজিৎ বসু তাঁর পর্যবেক্ষণে বলেন, “আপনার দেওয়া তথ্যের যৌক্তিকতা চাইছি৷ এটাই বাস্তব৷ এটা আজ সকালের প্রথম মামলা৷ সঠিক ও স্বচ্ছ তথ্য দিন৷”

মামলাকারির আইনজীবীর বক্তব্য, একজন শিক্ষক-শিক্ষিকার থেকে একজন গ্রুপ-ডি কর্মচারীর বেতন বেশি৷ এটা মানা সম্ভব না৷ রাজ্যে অশিক্ষক কর্মীদের থেকেও কম বেতন পাচ্ছেন পার্শ্ব-শিক্ষকরা৷

Releated Posts

‘ব্রিটিশ আমলের থেকেও পরিস্থিতি খারাপ’, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের দফতরের সামনে বামেদের বিক্ষোভ

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের সামনে…

ByByNews Desk Sep 29, 2026

প্রাক্তন হিমাচল মন্ত্রী মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে বিজেপির শোক

শিমলা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): হিমাচল প্রদেশের প্রাক্তন মন্ত্রী এবং প্রবীণ নেতা মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে শোক প্রকাশ…

ByByNews Desk Sep 29, 2026

দুর্গাপুজোর নামে দুর্নীতি বরদাস্ত নয়, কড়া বার্তা বাংলার মন্ত্রী দিলীপ ঘোষের

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর নামে কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 29, 2026

অনুমতি ছাড়া অভিষেকের ‘সেবাশ্রয়’ শিবিরে চিকিৎসা, সরকারি ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা বিবেচনা

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top