News Flash

  • Home
  • দিনের খবর
  • মিজোরামে নিহত বাংলার শ্রমিকদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
Image

মিজোরামে নিহত বাংলার শ্রমিকদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৩ আগস্ট (হি. স.) : মিজোরামের দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে। বুধবার বিকালে নবান্ন থেকে জানানো হয়, ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

মুখ্যমন্ত্রীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “আজ মিজোরামে একটি নির্মীয়মাণ রেলওয়ে সেতু ভেঙে পড়ার কারণে আপাতত প্রাপ্ত তথ্য অনুযায়ী মালদা জেলার ২৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মুখ্যমন্ত্রীর নির্দেশে জরুরি ভিত্তিতে রাজ্যের মুখ্যসচিব মিজোরাম প্রশাসনের সঙ্গে উদ্ধারকাজ এবং সকলরকম সাহায্যের সমন্বয় করছেন। এছাড়া মালদা জেলা প্রশাসনকে শোকাহত পরিবারগুলিকে সমস্ত রকমের সাহায্য ও সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের দেহ যত শীঘ্র সম্ভব তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়ার সব রকম প্রচেষ্টা রাজ্য সরকার মিজোরাম প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে করে চলেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের নিকটাত্মীয়দের যত দ্রুত সম্ভব যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি মাননীয়া মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করে তাঁর সমবেদনা জানিয়েছেন।

প্রসঙ্গত, সাম্প্রতিককালে একাধিক রেল দুর্ঘটনা বিষয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। সবক্ষেত্রেই পশ্চিমবঙ্গ সরকার তার সীমিত সামর্থ্যের মধ্যে ক্ষতিগ্রস্তদের পাশে থাকছে।”

Releated Posts

বঙ্গের দ্বিতীয় দফা ভোটের আগে কড়া বার্তা নির্বাচন কমিশনের, ভোটার ভীতি বা বিস্ফোরণ ঘটনায় গাফিলতি হলে রেহাই নয় পুলিশের

কলকাতা, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিল ভারতের নির্বাচন…

ByByNews Desk Apr 26, 2026

ভারত-নিউজিল্যান্ড বাণিজ্য চুক্তির আগে আগ্রায় শিল্পপতিদের সঙ্গে বৈঠক, ‘ওয়ার্ল্ড ক্যাপিটাল অব ফুটওয়্যার’ ব্র্যান্ড চালু করলেন পীযূষ গোয়াল

নয়াদিল্লি/আগ্রা, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের আগে উত্তরপ্রদেশের আগ্রায় বিভিন্ন শিল্পক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Apr 26, 2026

দলত্যাগী ৭ সাংসদের সদস্যপদ বাতিলের দাবি: সংবিধানের দশম তফসিল অনুযায়ী পদক্ষেপ চাইলেন সঞ্জয় সিং

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): আম আদমি পার্টি (এএপি)-এর রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং রবিবার জানিয়েছেন, সম্প্রতি দলত্যাগ করা সাতজন…

ByByNews Desk Apr 26, 2026

দেশজুড়ে ‘মন কি বাত’ শুনলেন বিজেপি নেতারা, বিভিন্ন রাজ্যে ব্যাপক সাড়া

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এর ১৩৩তম পর্ব রবিবার দেশজুড়ে ব্যাপক…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top