News Flash

  • Home
  • দেশ
  • হাইকোর্টে আবেদন করে অভিযানের অনুমতি বিজেওয়াইএম-এর
Image

হাইকোর্টে আবেদন করে অভিযানের অনুমতি বিজেওয়াইএম-এর

কলকাতা, ২৩ আগস্ট (হি. স.) : হাইকোর্টে আবেদন করে অভিযানের অনুমতি বিজেওয়াইএম-এর বুধবার ভারতীয় জনতা যুব মোর্চার (বিজেওয়াইএম) রাজ্য সভাপতি ডঃ ইন্দ্রনীল খান সংবাদমাধ্যমে জানান, “মাননীয় কলকাতা হাইকোর্টের আদেশ অনুসারে ভারতীয় জনতা যুব মোর্চাকে শুক্রবার ২৫ আগস্ট, ২০২৩ তারিখে দুপুর আড়াইটে থেকে যাদবপুর বাঁচাও সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, গত শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বিজেপি যুব মোর্চার ধর্না মঞ্চ খুলে ফেলে পুলিস। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা। বিক্ষোভে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে মোর্চা কর্মীরা। প্রতিবাদে মঞ্চের সামনেই অবস্থান বিক্ষোভ বসে পড়েন তাঁরা। অভিযোগ, অনুমতি দেওয়ার পরেও মঞ্চ খুলে নিচ্ছে পুলিশ। এদিকে, পুলিশের বক্তব্য, তাঁদের তরফে কোনও অনুমতিই দেওয়া হয়নি। উল্লেখ্য, বৃহস্পতিবারই ওই মঞ্চে শুভেন্দু অধিকারীর ভাষণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তাঁর সঙ্গে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় কিছু বিজেপির যুব মোর্চা কর্মীকে আটক করা হয়েছে বলেই সূত্রের খবর।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top