News Flash

  • Home
  • প্রধান খবর
  • (আপডেট) মিজোরামে দুর্ঘটনায় মৃতদের সংখ্যা বেড়ে মালদার ২৩ শ্রমিক
Image

(আপডেট) মিজোরামে দুর্ঘটনায় মৃতদের সংখ্যা বেড়ে মালদার ২৩ শ্রমিক

মালদা, ২৩ আগস্ট (হি.স.) : ভয়াবহ দুর্ঘটনায় মিজোরামে নির্মীয়মাণ রেলব্রিজ ভেঙে মৃত্যু হয়েছে বহু শ্রমিকের। এর মধ্যে মালদা থেকে রয়েছেন বহু শ্রমিক। শেষ খবর পাওয়া অবধি মালদা জেলার বিভিন্ন এলাকা অন্তত ২৩ জনের মৃত্যুর খবর মিলেছে। যা পরিস্থিতি তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুখুরিয়া থানা এলাকা থেকেই ১৬ জনের মৃত্যুর খবর মিলেছে, ইংরেজবাজার থানা এলাকার ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। কালিয়াচক ও গাজোলের ১ জন করে শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মালদা জেলা প্রশাসনের তরফেও জানানো হয়েছে, এখনও চূড়ান্তভাবে মৃত্যুর সংখ্যা জানানো সম্ভব নয়। এখনও ঘটনাস্থলে অনেকেই আটকে রয়েছেন।

বুধবার মিজোরামের রাজধানী আইজল থেকে ২১ কিলোমিটার দূরে সাইরাং এলাকায় রেল ব্রিজের কাজ চলাকালনীন হুড়মুড়িয়ে তা ভেঙে পড়ে। সেই সময় সেতুতে কাজ করছিলেন ৩৫-৪০ জন শ্রমিক। দ্রুত উদ্ধারকাজ শুরু করা হলে একেরপর এক শ্রমিকের দেহ উদ্ধার হতে থাকে। তবে মিজোরাম পুলিশের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকাজ চলছে। অনেকেই এখনও নিখোঁজ।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা, বিদেশ থেকে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। মৃতদের মধ্যে মালদার বহু শ্রমিক থাকায় মুখ্যসচিবকে গোটা বিষয়টা তদারকি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

নান্দেডে পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের নান্দেডে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top