News Flash

  • Home
  • দেশ
  • মিজোরামে দুর্ঘটনায় নিহত মালদার ১৭ শ্রমিক
Image

মিজোরামে দুর্ঘটনায় নিহত মালদার ১৭ শ্রমিক

মালদা, ২৩ আগস্ট (হি. স.) : নির্মীয়মাণ রেলসেতু ভেঙে মিজোরামে মৃত্যু হল পশ্চিমবঙ্গের ১৭ জন শ্রমিকের। প্রশাসন সূত্রের খবর, নিহত ১৭ জনই মালদা জেলার পুখুরিয়া থানা এলাকার বাসিন্দা। এর মধ্যে কাকলামারির চৌদুয়ার গ্রামের রয়েছেন ১১ জন। বাকি ৬ জনও আশপাশের গ্রামেরই। তাঁরা সকলেই মিজোরামে রেলসেতুর কাজে গিয়েছিলেন।

মালদা জেলা প্রশাসনের তরফে এবিষয়ে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। নিহতদের পরিবারের খোঁজ চলছে। ইতিমধ্যেই চৌদুয়ার গ্রামে পৌঁছে গিয়েছেন পুলিশ ও প্রশাসনের কর্তারা। গ্রামে এখন শোকের ছায়া।

বুধবার সকালে মিজোরামের সাইরাং এলাকায় নির্মীয়মাণ রেলসেতু ভেঙে পড়ে। আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে সাইরাংয়ে এদিন সেতুর কাজ করছিলেন ৩৫-৪০ জন শ্রমিক। সকাল ১০টা নাগাদ আচমকাই সেতুটি ভেঙে শ্রমিকদের নিয়ে নীচে খাদে পড়ে যায়। এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর তবে মিজোরাম পুলিশের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকাজ চলছে। সেখানকার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে ১৭টি দেহ উদ্ধার করা হয়েছে। অনেকেই এখনও নিখোঁজ।

Releated Posts

ধর্মীয় স্থানে মাইক-লাউডস্পিকার সরানোর নির্দেশ, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মীয় স্থান থেকে মাইক্রোফোন ও লাউডস্পিকার সরানোর রাজ্য সরকারের নির্দেশ প্রত্যাহারের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

হালিশহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যু, পরিবারের সঙ্গে দেখা মুখ্যমন্ত্রীর; আইও সাসপেন্ড

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হালিশহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশের গাফিলতি স্বীকার করলেন…

ByByNews Desk Aug 10, 2026

জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে আতঙ্ক ছড়াতে আইএসআইয়ের ‘সাইকোলজিক্যাল অপারেশন’, সতর্ক গোয়েন্দারা

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে আতঙ্ক এবং অস্থিরতা তৈরির লক্ষ্যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই তাদের মদতপুষ্ট…

ByByNews Desk Aug 10, 2026

৯৯ থেকে ৩৫ আসন: সিপিআই(এম)-এর ‘নিশ্চিত জয়’ থেকে কঠিন বাস্তবতায় ফেরা

তিরুবনন্তপুরম, ১০ আগস্ট (আইএএনএস): সাধারণত কোনও রাজনৈতিক দলের জন্য তিন মাস সময় যথেষ্ট—পরাজয়ের ধাক্কা সামলে উঠে পরবর্তী লড়াইয়ের…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top