News Flash

  • Home
  • দেশ
  • যাদবপুরের ঘটনায় রাজ্যপালকে দায়ী শিক্ষামন্ত্রীর, কক্ষত্যাগ বিজেপি-র
Image

যাদবপুরের ঘটনায় রাজ্যপালকে দায়ী শিক্ষামন্ত্রীর, কক্ষত্যাগ বিজেপি-র

কলকাতা, ২২ আগস্ট (হি স)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু এবং তার পরবর্তী ঘটনাবলীতে রাজ্যপাল সিভি আনন্দ বোসকেকে দায়ী করলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

শিক্ষামন্ত্রী মঙ্গলবার বিধানসভা অধিবেশনে যাদবপুর নিয়ে তর্কে বলেন, ‘‘২০২৩ সালে আমাদের রাজ্যে আরও একটি ঘটনা ঘটতে শুরু করছে৷ নতুন রাজ্যপাল এসেছেন৷ তিনি রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা না করে বিশ্ববিদ্যালয়ে পর পর নিজস্ব পছন্দ অনুযায়ী উপাচার্য বসিয়ে দিচ্ছেন। যাদবপুরে যে ঘটনাটি ঘটছে, তাতে রাজ্যপাল তো আমার মনে হয় একশো শতাংশ দায়ী ৷ একশো শতাংশ দায়ী ৷’’ এ কথা শুনে বিজেপি বিধায়করা বলেন, ‘‘আপনি র‌্যাগিংয়ের বিষয়ে কথা বলুন।’’

বিধাসভায় উপাচার্য নিয়োগের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘রাজ্যপাল একটি নির্দেশিকা পাঠাতে পারেন। তা কার্যকর করার দায়িত্ব কর্তৃপক্ষের। উপাচার্যকে বসিয়ে সরিয়ে দিচ্ছেন তাঁর মধ্যে এই ঘটনা (যাদবপুরে ছাত্রমৃত্যু)।’’

এর পরই ব্রাত্যবাবু বলেন, ‘‘রাজ্যপাল ১০০ শতাংশ দায়ী।’’ যাদবপুরে মাদকচক্রের অভিযোগে শুভেন্দুবাবু মঙ্গলবার বলেন, ‘‘যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশ-বিরোধী শক্তির ঘাঁটিতে পরিণত হয়েছে। সেখানে মাদক পাচার হয়, র‌্যাগিং হয়। ঢিল ছোড়া দূরত্বে থানা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’’ এ প্রসঙ্গে ব্রাত্যবাবু বলেন, ‘‘মাদক চক্রের কথা বলছেন। এটা নারকোটিক্স ব্যুরোর দায়িত্ব।’’ ব্রাত্যবাবুর এই মন্তব্যের পাল্টা বিজেপি বিধায়করা বলেন, ‘‘রাজ্যের হাতেও সংস্থা রয়েছে।’’ শুরু হয় দুপক্ষের তুমুল হইচই। সেই সময়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করেন।

শিক্ষামন্ত্রীর জবাবে সন্তুষ্ট হননি বিজেপি বিধায়করা। তাঁরা স্লোগান দিতে শুরু করেন।তার পরই ‘শিক্ষামন্ত্রী হায় হায়’, ‘দলদাস প্রশাসন“, ‘ছাত্রঘাতী সরকার আর নেই দরকার“ প্রভৃতি শ্লোগান দিতে দিতে বিধানসভা অধিবেশন থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। তাঁদের হাতে ছিল রাজ্যবিরোধী নানা পোস্টার।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top