News Flash

  • Home
  • দেশ
  • বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট নিয়ে চিন্তিত নন রামদাস, বললেন ৩৫০-এর বেশি আসনে জিতবে এনডিএ
Image

বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট নিয়ে চিন্তিত নন রামদাস, বললেন ৩৫০-এর বেশি আসনে জিতবে এনডিএ

নাগপুর, ২২ আগস্ট (হি.স.): বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট নিয়ে মোটেও চিন্তিত নন কেন্দ্রীয় মন্ত্রী ও রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট রামদাস আটওয়ালে। তাঁর মতে, ২০২৪-এর লোকসভা নির্বাচনে এনডিএ জিতবে এবং ৩৫০-এর বেশি আসনে জিতবে এনডিএ। মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের নাগপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামদাস আটওয়ালে বলেছেন, “প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা নিয়ে তাঁদের মধ্যে (ইন্ডিয়া জোট) দ্বন্দ্ব রয়েছে। প্রতিটি দলের (ইন্ডিয়া জোটের) নেতা প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।”

এরপরই রামদাস আটওয়ালে যোগ করেছেন, “আমাদের কোনও চিন্তা নেই। বিরোধীরা যতই চেষ্টা করুক না কেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব এতটাই শক্তিশালী যে ২০২৪-এ জনগণ আমাদের সঙ্গে আছে। আমরা ৩৫০টিরও বেশি আসন জিতব।”

Releated Posts

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top