News Flash

  • Home
  • প্রধান খবর
  • ব্রিকস সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গের উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রী, গ্রিসেও রয়েছে কর্মসূচি
Image

ব্রিকস সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গের উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রী, গ্রিসেও রয়েছে কর্মসূচি

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.): ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪ দিনের সফরে দক্ষিণ আফ্রিকার পাশাপাশি গ্রিসেও একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মঙ্গলবার সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে জোহানেসবার্গের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। দেশ ছাড়ার প্রাক্কালে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, “দক্ষিণ গোলার্ধের উদ্বেগের বিষয়গুলি নিয়ে আলোচনা করার প্ল্যাটফর্ম প্রদান করে ব্রিকস।”

২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে তিন দিনের সফরে থাকবেন প্রধানমন্ত্রী মোদী। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি মাতামেলা সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫-তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। ২০১৯ সালের পর এটিই হবে প্রথম ফার্স্ট-ইন-পার্সন ব্রিকস শিখর সম্মেলন। প্রধানমন্ত্রী মোদী ব্রিকস শীর্ষ সম্মেলনের পরে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ব্রিকস – আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস প্লাস সংলাপেও অংশ নেবেন, যেখানে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত অন্যান্য দেশগুলি থাকবে। এই সফরকালে প্রধানমন্ত্রী মোদী জোহানেসবার্গে উপস্থিত কয়েকজন নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

দক্ষিণ আফ্রিকা সফরের পর প্রধানমন্ত্রী তাঁর গ্রিস সমকক্ষ কিরিয়াকোস মিৎসোটাকিসের আমন্ত্রণে চলতি মাসের ২৫ তারিখে গ্রিসে সরকারি সফর করবেন। ৪০ বছরের মধ্যে এটিই হবে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম গ্রিস সফর। প্রধানমন্ত্রী মোদী মিটসোটাকিসের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও নিবিড় করার উপায় নিয়ে আলোচনা করবেন। তিনি উভয় দেশের ব্যবসায়ী নেতাদের পাশাপাশি গ্রিসে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মতবিনিময় করবেন।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top