News Flash

  • Home
  • দেশ
  • উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গকে ভোগাচ্ছে আর্দ্রতার অস্বস্তি
Image

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গকে ভোগাচ্ছে আর্দ্রতার অস্বস্তি

কলকাতা, ২২ আগস্ট (হি.স.): মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আগামী শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দুই দিনাজপুর এবং মালদহ জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত বেশি বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। যদিও, মঙ্গলবার ভোরের দিকেও দক্ষিণ ২৪ পরগনা জেলার কোথাও কোথাও ছিঁটেফোঁটা বৃষ্টি হয়েছে। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গকে এই মুহূর্তে সবথেকে বেশি ভোগাচ্ছে ঘর্মাক্ত গরম ও আর্দ্রতার অস্বস্তি

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী পাঁচ দিন মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলা ছাড়া উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আগামী ২৪ আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলার জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়তে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলাতে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে আদ্রর্তার পরিমাণ বাড়বে। এর ফলে অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪ ও ২৫ আগস্ট হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দু’-একটি জেলায়। ২৬ আগস্ট কিছুটা বৃষ্টি বাড়তে পারে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top