News Flash

  • Home
  • দেশ
  • তৃণমূল চায়, পয়লা বৈশাখ হোক পশ্চিমবঙ্গ দিবস
Image

তৃণমূল চায়, পয়লা বৈশাখ হোক পশ্চিমবঙ্গ দিবস

কলকাতা, ২১ আগস্ট (হি স)। ‘পশ্চিমবঙ্গ দিবস’ বিজেপির পছন্দের ২০ জুন পালিত হোক, চায় না রাজ্য সরকার। বিজেপির দেখাদেখি ওই দিনটি পালন করেন রাজ‌্যপাল নিজেও। কিন্তু তৃণমূল চায়, পয়লা বৈশাখ পালিত হোক দিবসটি। অন্তত এমনই সুপারিশ পশ্চিমবঙ্গ দিবস কমিটির। এবার শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।

রাজভবনের প্রস্তাবের বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে রাজ্য। কবে পালিত হতে পারে পশ্চিমবঙ্গ দিবস, তা ঠিক করতে মুখ্যমন্ত্রীর পরামর্শে সোমবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কমিটি তৈরি করেন। সেই কমিটিতে রয়েছেন সুগত বসুও। কমিটির অন্যান্যরা হলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রী ববি হাকিম, মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী শিউলি সাহা।

সূত্রের খবর, প্রথম বৈঠকে ১ বৈশাখ দিনটি পালনের প্রস্তাব দিয়েছিলেন ব্রাত্য বসু। তা মেনে নেন সুগত বসুও। বলেন, “আমার পরামর্শ বাঙালির ঐতিহ্য সংস্কৃতি মাথায় রেখে এই তারিখ নির্ধারণ হোক।” সেই প্রস্তাবের তবে সবটাই মুখ্যমন্ত্রীর অনুমোদন সাপেক্ষ।

‘পশ্চিমবঙ্গ দিবস’ নিয়ে ভাগাভাগির রাজনীতির অভিযোগ বিজেপির বিরুদ্ধে বরাবরের। দেশের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসাবে ২০ জুন তারিখটিকে বারবার তুলে ধরতে চেয়েছে বিজেপি। ১৯৪৭ সালের এই দিনে মূলত, রাজ‌্য বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলাকে ভাগ করার সিদ্ধান্তে সিলমোহর পড়ে।

ইতিহাসবিদদের বড় অংশ মনে করেন ওই দিনটি তাই বাংলার মানুষের কাছে লজ্জার, দুঃখের। শাসকদলও বাংলার মানুষের আবেগকে গুরুত্ব দিতে চেয়েছে।

Releated Posts

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026

কেরলে বৃষ্টিজনিত দুর্যোগে মৃত ৮, নিখোঁজ ৮; ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

তিরুবনন্তপুরম, ২ আগস্ট (আইএএনএস): কেরলে প্রবল বৃষ্টি ও বন্যাজনিত দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে, ১৩ জন…

ByByNews Desk Aug 2, 2026

বারামুলায় যৌথ বাহিনীর জালে জঙ্গিদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

শ্রীনগর, ২ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় যৌথ বাহিনীর অভিযানে এক জঙ্গি-সহযোগী বা ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে (ওজিডব্লিউ)…

ByByNews Desk Aug 2, 2026

বিহারে রহস্যজনক পরিস্থিতিতে পুরসভার নির্বাহী আধিকারিকের মৃত্যু, তদন্ত শুরু

ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দেহরি-ডালমিয়ানগর পুর পরিষদের নির্বাহী…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top