News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভূমি ধসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা
Image

ভূমি ধসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা

আগরতলা, ২১ আগস্ট।। ভূমি ধসে অঙ্গনওয়াড়ি কেন্দ্র মাটির নীচে চাপা পরে যাচ্ছে। হেলদোল নেই সি ডি পি ও -র বলে অভিযোগ। অঙ্গনওয়াড়ি কর্মীর মানবিকতায় ভাড়া বাড়িতে চলছে পড়াশুনা। এমনই চিত্র লক্ষ্য করা গেছে বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের মনিরামবাড়ি এডিসি ভিলেজের মেঘরাম বাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে ২৭ জন শিশু পড়াশুনা করে। জানা যায়, গত ৭ আগষ্ট প্রবল বর্ষনের ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পেছনের সুবিশাল টিলা ধসে পড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির পেছনের দেওয়াল ভেঙ্গে ঘরের উপর পড়ে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী সহ আসবাব পত্র সবই ধসে পরা মাটির নীচে চাপা পরে গেছে। বিষয়টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ঋষ্যমুখ সিডিপিওকে জানান। এছাড়া স্থানীয় পঞ্চায়েতেও বিষয়টি জানানো হয়েছে বলে খবর। কিন্তু ১৫ দিন অতিক্রান্ত হলেও মেঘরাম বাড়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ধসে পড়া মাটি সরিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষা সামগ্রী বা আসবাবপত্র সহ জরুরি কাগজ উদ্ধারের কোন উদ্যোগ গ্রহন করেনি প্রশাসন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি যাতে বন্ধ না হয় তার জন্য দায়িত্বে থাকা কর্মী মথু প্রিয়া ত্রিপুরা নিজের বেতনের অর্থে একটি বাড়ী ভাড়া করে সেই বাড়ীতেই পাঠ দিয়ে চলেছেন। এলাকাবাসির দাবি দ্রুত অঙ্গনওয়াড়ি সেন্টারটি রক্ষা করার ব্যবস্থা করার জন্য। এদিকে স্থানীয় প্রশাসনের ভূমিকায় এক রাশ ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার জনগন।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top