News Flash

Image

খড়গপুরে বিস্কুট কারখানায় বিধ্বংসী আগুন

খড়গপুর, ২১ আগস্ট (হি. স.) : খড়গপুর শহরের মালঞ্চ রোডের কাছের একটি বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন । কারখানা থেকে গলকল করে বেরোতে দেখা যাচ্ছে ধোঁয়া। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকার আকাশ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশও। গোটা জায়গাটি ঘিরে রাখা হয়েছে। বিস্কুট কারখানার পাশেই রয়েছে একটি পেট্রোল পাম্প। যার ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, সোমবার সকালে হঠাৎই ধোঁয়ৈ বের হতে দেখা যাও ওই কারখানা থেকে। ধীরে ধীরে ধোঁয়ার পরিমান বাড়তে থাকে। কারখানার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। বিস্কুট কারখানার পাশেই একটি পেট্রোল পাম্প থাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দ্রুত খবর যায় দমকলে, খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২টি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নিয়ন্ত্রণের কাজও। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমান উৎসাহী জনতা। তবে নিরাপত্তার জন্য কাউকেই কাছে যেতে দেওয়া হচ্ছে না। ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা। পাশেই পেট্রোল পাম্প থাকায়, আগুন ছড়িয়ে পড়লে বড়সড় বিপদের আশঙ্কা রয়েছে। তবে কী থেকে এই আগুন, সেই বিষয়ে এখনও বিশেষ কিছু জানা যায়নি। সেক্ষেত্রে আগুন নিয়ন্ত্রণের আনার পর বিষয়টি খতিয়ে দেখবে দমকল। বিল্ডিংয়ের ইলেক্ট্রিসিটি সিস্টেম থেকে শুরু করে, অগ্নিনির্বাপণ ব্যবস্থা সবই খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top