News Flash

  • Home
  • দেশ
  • পুরমামলায় সিবিআই তদন্তের বিরোধিতা, রাজ্যের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
Image

পুরমামলায় সিবিআই তদন্তের বিরোধিতা, রাজ্যের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ২১ আগস্ট (হি. স.) : সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, পুরসভার নিয়োগ দুর্নীতির সূত্র খুঁজে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। এই যুক্তিতে পুরসভায় নিয়োগ মামলায় রাজ্যের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

স্কুলের পাশাপাশি পুরসভার নিয়োগ মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু সেই তদন্তের বিরোধিতা করে নতুন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ রাজ্যের সেই আর্জি খারিজ করে দিল।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ঘুষের টাকা কার কার মধ্যে হাতবদল হয়ে কোথায় পৌঁছেছে, সেই সন্ধানও পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। পুরসভার নিয়োগে দুর্নীতি সংক্রান্ত যে অভিযোগ এনে মামলা করা হয়েছিল, তদন্ত চালিয়ে হাই কোর্টে তার রিপোর্ট ইতিমধ্যেই জমা করেছেন তদন্তকারী আধিকারিকরা। পুরো বিষয়টিতে শীর্ষ আদালত সন্তুষ্ট। এই কথা জানিয়েই রাজ্যের করা আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top