News Flash

  • Home
  • দেশ
  • পুলওয়ামায় এনকাউন্টারে দুই জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী
Image

পুলওয়ামায় এনকাউন্টারে দুই জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

শ্রীনগর, ২১ আগস্ট (হি. স.) : জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় এনকাউন্টারে দুই জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী । রবিবার রাত থেকেই সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়েছিল উপত্যকা। রাতভর সেই সংঘর্ষ চলে। সোমবার সকালে সেনা সূত্রে জানানো হয়, এনকাউন্টারে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে।

নিহত দুই জঙ্গির মধ্যে একজন লস্কর-ই-তৈবা -র শীর্ষ স্থানীয় কম্যান্ডার বলেই মনে করা হচ্ছে। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। রবিবারই কাশ্মীর জ়োন পুলিশের তরফে টুইট করে জানানো হয়, পুলওয়ামা জেলার ল্যারো-পারিগাম এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে। গোপন সূত্রে আগেই খবর মিলেছিল, পুলওয়ামার পারিগাম গ্রামে লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। তাদের ধরতেই অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী ও পুলিশ। জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হলেও, তারা তা শোনেনি। উল্টে নিরাপত্তা বাহিনীর উপরে গুলি চালায় জঙ্গিরা। এরপরই এনকাউন্টার শুরু হয়। এদিন সকালে সেনার তরফে জানানো হয়, রবিবার রাত থেকে শুরু হওয়া এনকাউন্টারে দুইজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। নিহত জঙ্গিরা লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সদস্য। এদের মধ্যে একজন লস্করের শীর্ষ স্থানীয় কম্যান্ডার। তবে তাদের দেহ এখনও উদ্ধার করা যায়নি, ফলে পরিচয়ও জানা যায়নি।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top