News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরকিয়ায় জড়িত যুগলকে মধ্যরাতে অর্ধ নগ্ন অবস্থায় আটক করল গ্রামবাসী
Image

পরকিয়ায় জড়িত যুগলকে মধ্যরাতে অর্ধ নগ্ন অবস্থায় আটক করল গ্রামবাসী

আগরতলা, ২০ আগস্ট।। গভীর রাতে কৈলাসহর শহর এলাকায় অর্ধ নগ্ন অবস্থায় প্রেমিক প্রেমিকাকে ধরে ফেলল এলাকাবাসীরা। ওই প্রেমিকের এবং প্রেমিকা উভয়েই বিবাহিত  বলে ধারণা এলাকাবাসীর। তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার গভীর রাতে কৈলাশহর পুর পরিষদের ১৪ নং ওয়ার্ডের দূর্গাপুর এলাকায় পরকিয়ায় লিপ্ত থাকা অবস্থায় এলাকার মানুষ ঘরের ভিতরে থাকা প্রেমিক প্রমিকাকে অর্ধনগ্ন অবস্থায় ধরে ফেলে বলে এলাকাবাসীর দাবি। উল্লেখ্য, দূর্গাপুর এলাকায় এক মহিলা, স্বামী এবং দুই ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে থাকেন। শনিবার গভীর রাতে এই মহিলার বাড়িতে এক অচেনা যুবককে প্রবেশ করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়।পরবর্তী সময়ে এলাকাবাসীরা সেই মহিলার ঘরে জোর করে প্রবেশ করে দুইজনকেই অর্ধনগ্ন অবস্থায় পায়। এলাকাবাসীরা জানান যে, শনিবার রাতে ওই মহিলার বাড়িতে সেই মহিলার স্বামী এবং দুই ছেলে ছিলো না। তাছাড়া সেই মহিলার বাড়িতে যে যুবকটি ছিলো, সেই যুবকটির নাম উত্তম সরকার। উত্তমের বাড়ি কৈলাসহরের চিনিবাগান এলাকায়।  উত্তম সরকার নিজেও বিবাহিত ও উত্তমের ছেলে, মেয়েও রয়েছে। বাড়িতে স্ত্রী ছেলে মেয়ে রেখে এর আগেও উত্তম ওই মহিলা ঘরে এসেছিলো বলে এলাকাবাসীরা জানায়। এলাকাবাসীরা সেই মহিলার ঘরে প্রবেশ করে দুইজনকে অর্ধনগ্ন অবস্থায় ধরে ফেলে। পরে এলাকাবাসীরা উত্তম এবং সেই মহিলাকে ঘরের বাইরে পিলারের মধ্যে দড়ি দিয়ে বেঁধে রাখে এবং কৈলাসহর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উত্তম এবং ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেই মহিলার সাথে কি সম্পর্ক সেটা উত্তম সরকারকে জিজ্ঞেস করলে উত্তম জানায় যে, তার সাথে নাকি দেওর বৌদির সম্পর্ক। কিন্তু মহিলা প্রথম দিকে এলাকাবাসীদের ভাই বোন বলে পরিচয় দেয়। যদিও পুলিশ গোটা বিষয়টি তদন্ত করছে।
পরকিয়ার সম্পর্ক যেভাবে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। তাতে আগামী প্রজন্মে এর প্রভাব ভয়ংকর হবে বলে সচেতন মহলের  অভিমত।

Releated Posts

এডিসির নিয়োগ নিয়ে ক্ষোভ, ১২৫তম বিল পাসের দাবিতে রাজপথে জিএমপি-টিএসইউ

আগরতলা, ২৪ আগস্ট: এডিসিতে বেআইনি নিয়োগ বাতিল, স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শূন্যপদ পূরণ এবং ১২৫তম সংবিধান…

ByByReshmi Debnath Aug 24, 2026

হারানো ২৬টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল পশ্চিম থানার পুলিশ

আগরতলা, ২৪ আগস্ট: হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল আগরতলার পশ্চিম থানার পুলিশ।…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখর কমলপুর, শিববাড়ির পথে হাজারো ভক্তের কাওয়ার যাত্রা

আগরতলা, ২৪ আগস্ট: ভক্তি, বিশ্বাস আর মহাদেবের প্রতি অগাধ ভালোবাসায় আজ আধ্যাত্মিক আবহে মুখর হয়ে উঠল কমলপুর মহকুমা।…

ByByReshmi Debnath Aug 24, 2026

অবশেষে নদী থেকে উদ্ধার ৮ বছরের শিশুর মৃতদেহ, উদ্ধারকাজ ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৪ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ হওয়া আট বছরের শিশু আজমির ইসলামের মৃতদেহ দীর্ঘ কয়েক ঘণ্টার তল্লাশির…

ByByReshmi Debnath Aug 24, 2026
Scroll to Top