আগরতলা, ২০ আগস্ট।। গভীর রাতে কৈলাসহর শহর এলাকায় অর্ধ নগ্ন অবস্থায় প্রেমিক প্রেমিকাকে ধরে ফেলল এলাকাবাসীরা। ওই প্রেমিকের এবং প্রেমিকা উভয়েই বিবাহিত বলে ধারণা এলাকাবাসীর। তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার গভীর রাতে কৈলাশহর পুর পরিষদের ১৪ নং ওয়ার্ডের দূর্গাপুর এলাকায় পরকিয়ায় লিপ্ত থাকা অবস্থায় এলাকার মানুষ ঘরের ভিতরে থাকা প্রেমিক প্রমিকাকে অর্ধনগ্ন অবস্থায় ধরে ফেলে বলে এলাকাবাসীর দাবি। উল্লেখ্য, দূর্গাপুর এলাকায় এক মহিলা, স্বামী এবং দুই ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে থাকেন। শনিবার গভীর রাতে এই মহিলার বাড়িতে এক অচেনা যুবককে প্রবেশ করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়।পরবর্তী সময়ে এলাকাবাসীরা সেই মহিলার ঘরে জোর করে প্রবেশ করে দুইজনকেই অর্ধনগ্ন অবস্থায় পায়। এলাকাবাসীরা জানান যে, শনিবার রাতে ওই মহিলার বাড়িতে সেই মহিলার স্বামী এবং দুই ছেলে ছিলো না। তাছাড়া সেই মহিলার বাড়িতে যে যুবকটি ছিলো, সেই যুবকটির নাম উত্তম সরকার। উত্তমের বাড়ি কৈলাসহরের চিনিবাগান এলাকায়। উত্তম সরকার নিজেও বিবাহিত ও উত্তমের ছেলে, মেয়েও রয়েছে। বাড়িতে স্ত্রী ছেলে মেয়ে রেখে এর আগেও উত্তম ওই মহিলা ঘরে এসেছিলো বলে এলাকাবাসীরা জানায়। এলাকাবাসীরা সেই মহিলার ঘরে প্রবেশ করে দুইজনকে অর্ধনগ্ন অবস্থায় ধরে ফেলে। পরে এলাকাবাসীরা উত্তম এবং সেই মহিলাকে ঘরের বাইরে পিলারের মধ্যে দড়ি দিয়ে বেঁধে রাখে এবং কৈলাসহর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উত্তম এবং ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেই মহিলার সাথে কি সম্পর্ক সেটা উত্তম সরকারকে জিজ্ঞেস করলে উত্তম জানায় যে, তার সাথে নাকি দেওর বৌদির সম্পর্ক। কিন্তু মহিলা প্রথম দিকে এলাকাবাসীদের ভাই বোন বলে পরিচয় দেয়। যদিও পুলিশ গোটা বিষয়টি তদন্ত করছে।
পরকিয়ার সম্পর্ক যেভাবে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। তাতে আগামী প্রজন্মে এর প্রভাব ভয়ংকর হবে বলে সচেতন মহলের অভিমত।

পরকিয়ায় জড়িত যুগলকে মধ্যরাতে অর্ধ নগ্ন অবস্থায় আটক করল গ্রামবাসী
Tags:
Releated Posts
লেখাপড়া করে সমাজ তথা দেশের জন্য ব্রতী হতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়তাঁর লেখনীর মাধ্যমে যুব সমাজের প্রতি আহ্বান রেখে গেছেন: শিল্পমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন: সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সবসময়ই বিশ্বাস করতেন লেখাপড়া শুধুমাত্র কর্মসংস্থানের জন্যই নয়, জ্ঞানার্জন…
‘নারীশক্তি বন্দন অধিনিয়ম, ২০২৩’ দ্রুত কার্যকরের দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে চিঠি পাঠাল মহিলা কংগ্রেস
আগরতলা, ২৬ জুন: ‘নারীশক্তি বন্দন অধিনিয়ম, ২০২৩’ দ্রুত কার্যকর করার দাবিতে এবং মহিলা সংরক্ষণে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি)…
বৃদ্ধভাতার আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার আর্জি অসহায় স্বামীহারা জনজাতি বৃদ্ধার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন ধরে চরম আর্থিক অনটনের মধ্যে জীবন কাটাচ্ছেন জাম্পুইজলা ব্লকের প্রমোদনগর এলাকার স্বামীহারা…
ফুটপাত দখলমুক্ত করতে আগরতলা পুর নিগমের বড়সড় অভিযান, ভাঙা হল অবৈধ দোকানপাট
আগরতলা, ২৬ জুন: শহরের ফুটপাত দখলমুক্ত করতে ফের বড়সড় অভিযানে নামল আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স। বৃহস্পতিবার লেক…
















