News Flash

  • Home
  • খেলা
  • ত্রিপুরার ফুটবল ইতিহাসে বেনজির সম্মান শীল্ড বিজয়ের হ্যাটট্রিক এগিয়ে চলো-র
Image

ত্রিপুরার ফুটবল ইতিহাসে বেনজির সম্মান শীল্ড বিজয়ের হ্যাটট্রিক এগিয়ে চলো-র

এগিয়ে চলো সঙ্ঘ-‌১ (নিমা)                                                                                   রামকৃষ্ণ ক্লাব-‌০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট।।রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে উত্তেজনার বারুদে ঠাসা ফাইনালে ম্যাচে এগিয়ে চলো সঙ্ঘ ১-‌০ গোলে রামকৃষ্ণ ক্লাবকে পরাজিত করে ফের শিল্ড হাতে তুললেন বুদ্ধ দেববর্মা-‌রা। এনিয়ে টানা ৩ বার শীল্ড জয় করলো মেলারমাঠের ঐতিহ্যবাহী ক্লাবটি। ত্রিপুরার ফুটবল ইতিহাসে বেনজির সম্মান পেয়েছে এগিয়ে চলো সংঘ। প্রথম কোনও ক্লাব টানা ৩ বার রাখাল মেমোরিয়াল ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে শীল্ড ঘরে তুলতে পেরেছে। শীল্ড বিজয়ের দুর্দান্ত হ্যাটট্রিক এগিয়ে চলো সংঘের। ‌আক্রমণ প্রতি আক্রমণের ফাইনালে গোলের সন্ধান পেতে অপেক্ষা করতে হয়েছে এগিয়ে চলো সঙ্ঘকে ৬৯ মিনিট। এর আগে যদিও বিপক্ষের জালে বল পাঠিয়েছিলো এগিয়ে চলো-‌র নিমা লেপচা। ওই গোলটি বাতিল করা হয়েছিলো অফ সাইডের জন্য । কিন্তু ৬৯ মিনিটে দলের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন নিমা লেপচা। ম্যাচের শুরু থেকেই দুদলের ফুটবলাররা কিছুটা পরিকল্পিত ফুটবল খেলে মাঠে উপস্তিত ফুটবলপ্রেমীদের মন জয় করে নেন। দুদলের পরিকল্পনা একই রকম থাকায় আক্রমণগুলো বেশীরভাগই সীমাবদ্ধধ ছিলো পেনাল্টি বক্সের কাছাকাছি। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। বিরতির পর কিছুটা পরিকল্পিত ফুটবল খেলতে থাকে রামকৃষ্ণের ফুটবলাররা। এই অর্ধের সময় যত গড়িয়েছে এগিয়ে চলো ম্যাচে দখল নিতে শুরু করে। মাঝমাঠে রাজীব সাধনের নেতৃত্বে আক্রমণে গতি বাড়ায় রামকৃষ্ণের বক্সে। বারবার আক্রমণ গুলো প্রতিহত হচ্ছিলো রামকৃষ্ণ-‌র গোলরক্ষক সুরজ জমাতিয়া নামক ‘‌ওয়ালে’ গিয়ে। ম্যাচে অনবদ্য কয়েকটি সেভ করে দলকে লড়াইয়ে রেখেছিলেন সুরজ। কিন্তু ৬৯ মিনিটে রক্ষণভাগের দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে রামকৃষ্ণের জালে বল পাঠান নিমা লেপচা। গোল হজমের পর রামকৃষ্ণের ফুটবলাররা আক্রমণের গতি বাড়ান। কিন্তু এগিয়ে চলোর রক্ষণভাগে জয়ানন্দ সিং এবং তিন কাঠির নীচে বুদ্ধ দেববর্মা ছিলেন অপ্রতিরোধ্য। তাঁদের কাছেই কার্যত হার মানে রামকৃষ্ণের আক্রমণভাগের ফুটবলাররা। শেষ পর্যন্ত ১-‌০ গোলের ব্যবধান অপরিবর্তিত রেখে ম্যাচ থেকে জয় তুলে নেওয়ার পাশাপাশি রাখাল শীল্ডের চ্যাম্পিয়ন ট্রফি-‌টিও ঘরে তুলে নেয় এগিয়ে চলো সঙ্ঘ। উল্লেখ্য, পরপর দুবার হলুদ কার্ডের পর লাল কার্ড দেখে স্ট্রাইকার নিমা লেপচাকে আবার মাঠ থেকে বের হতে হয়। বলাবাহুল্য, ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এগিয়ে চলোর গোল রক্ষক বুদ্ধ দেববর্মা। ম্যাচ পরিচালনা করেন রেফারি নির্মল ভট্টাচার্য।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top