News Flash

  • Home
  • খেলা
  • ফাইনালে প্রধান অতিথি মুখ্যমন্ত্রী টিকিটের মূল্য বেড়ে ২০ টাকা
Image

ফাইনালে প্রধান অতিথি মুখ্যমন্ত্রী টিকিটের মূল্য বেড়ে ২০ টাকা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট।।রাখাল মেমোরিয়াল নক-আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল। উমাকান্ত ময়দানে এই ফাইনাল ম্যাচের  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের  মেয়র দীপক মজুমদার । এছাড়াও উপস্থিত থাকবেন টি এফ এ-র  সভাপতি  প্রণব সরকার  এবং সম্পাদক  অমিত চৌধুরী প্রমূখ।

এদিকে, রাখাল শিল্ডে ফাইনাল ম্যাচে টিকিটের মূল্য ২০ টাকা করা হয়েছে। রাজ্য ফুটবল সংস্থার তরফে এই ঘোষণা দেয়া হলো। রবিবার সকাল নয়টা থেকে বীরেন্দ্র ক্লাব প্রাঙ্গণ থেকে দর্শকরা সংগ্রহ করতে পারবেন ফাইনাল ম্যাচের টিকিট। মুখোমুখি রামকৃষ্ণ ক্লাব বনাম এগিয়ে চলো সংঘ। বিদেশি বিহীন এবারকার রাখাল শিল্ডেই হবে আসল পরিচয় অংশগ্রহণ কারী এই দুই দলের। কার কতটা দম রয়েছে এবার তা ই দেখবে আপামর রাজ্যের ফুটবল প্রেমীরা।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top