News Flash

Image

শিলিগুড়িতে ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার মৃতদেহ

শিলিগুড়ি, ১৯ আগস্ট (হি. স.) : শিলিগুড়ির ২২ নম্বর ওয়ার্ডের অরবিন্দপল্লির একটি ফ্ল্যাট থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ। শনিবার ফ্ল্যাট থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়। মহিলার রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে শিলিগুড়ি থানার পুলিশ। এছাড়া ফরেন্সিক টিম উপস্থিত রয়েছে সেখানে।

জানা গিয়েছে, মৃতের নাম সোমা সরকার(৫১)। তিনি ফ্ল্যাটে একাই থাকতেন। স্বামীর মৃত্যু হয়েছে আগেই ও মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। এদিন মেয়ে ওই মহিলাকে বারবার ফোন করেও পাচ্ছিলেন না। শেষে প্রতিবেশী একজনকে মায়ের খবর নেওয়ার কথা বলেন। প্রতিবেশী ওই মহিলা সোমা দেবীর ফ্ল্যাটে গিয়ে দেখেন দরজা বাইরে থেকে বন্ধ। দরজা খুলে ভেতরে ঢুকতেই তিনি দেখেন, মহিলার দেহ বিছানায় পড়ে রয়েছে। ঘরের আলমারি সহ যাবতীয় সবকিছু লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। এছাড়া মহিলার গলায় দাগ ও বিছানায় রক্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল। এরপরই মহিলার মেয়ে ও পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মহিলাকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top