News Flash

  • Home
  • প্রধান খবর
  • বনগাঁ সীমান্তে ধৃত ওপারের ৪ যুবতী ও ৪ ভারতীয় যুবক
Image

বনগাঁ সীমান্তে ধৃত ওপারের ৪ যুবতী ও ৪ ভারতীয় যুবক

উত্তর ২৪ পরগনার, ১৯ আগস্ট (হি. স.) : কাজের সন্ধানে ভারতে আসতে চেয়েছিল।দালালের মাধ্যমে চোরাপথে আসে বাংলাদেশের তিন নাবালিকা৷ তাদেরই একজনকে গণধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ।

শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাগদা থানার মন টোপলা এলাকায়৷ শনিবার সকালে ওই নাবালিকার অভিযোগের ভিত্তিতে চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতায় কাজ দেওয়ার জন্য বাংলাদেশি এক দালালের হাত ধরে তিন নাবালিকাকে বাগদা এলাকায় নিয়ে আসা হয়েছিল। বৃহস্পতিবার গভীর রাতে ভারতে প্রবেশ করার পরই দালালদের সম্ভ্রমহানির শিকার হয় এক নাবালিকা।

অভিযোগ, এরপর কলকাতায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ভারতীয় দালাল প্রমথ মণ্ডল ওরফে পরী ওই তিন নাবালিকাকে রাতের অন্ধকারে মনটোপলা এলাকায় একটি মুরগির খামারে নিয়ে আসে। তিন বন্ধুকে সেখানে ডেকে নেয় পরী। সেখানে মদ্যপ অবস্থায় এক নাবালিকাকে গণধর্ষণ করে বলে অভিযোগ৷ বাকি দুই নাবালিকা পালিয়ে যায়৷

নিগৃহীতা নাবালিকা ও তার দুই বন্ধুর চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসেন। তাঁরাই অভিযুক্ত চার যুবকের মধ্যে দু’জনকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগদা থানার পুলিশ। ধৃতদের জেরা করে তল্লাশি চালিয়ে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top