News Flash

  • Home
  • খেলা
  • দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদ থেকে জুডোকা অস্মিতাকে সংবর্ধনা জানানো হবে
Image

দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদ থেকে জুডোকা অস্মিতাকে সংবর্ধনা জানানো হবে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট।। আন্তর্জাতিক জুডোকা অস্মিতা দে-কে সংবর্ধনা জানানো হবে। দিনক্ষণ স্থির হয়নি, তবে ইতোমধ্যেই এক মনোজ্ঞ অনুষ্ঠানে অস্মিতাকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে। ‌ দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটি গুরুত্বপূর্ণ বৈঠকে সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের সহ অধিকর্তা মিহির শীল মূলতঃ অস্মিতাকে তাঁর বিশেষ পারফরম্যান্স, যেমন জুনিয়র এশিয়ান জুডো চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক প্রাপ্ত অস্মিতা দে-কে জিলা পরিষদ থেকে সম্মান দেওয়ার প্রস্তাব উত্থাপন করলে আলোচনান্তে সর্বসম্মতিক্রমে তা সিদ্ধান্ত আকারে গৃহীত হয়। প্রসঙ্গক্রমে দক্ষিণ ত্রিপুরা জেলায় মোট ২৪টি কোচিং সেন্টারের সুবিধা-অসুবিধা নিয়েও বৈঠকে আলোচনা হয়। কোথাও কোন রকমের খামতি থাকলে সেগুলো পূরণ করে সঠিক সময়ে সঠিকভাবে কর্ম পন্থা রূপায়ণের কথাও জানানো হয়। উল্লেখ্য, আন্তর্জাতিক জুডোকা অস্মিতা দে-কে সংবর্ধনা জ্ঞাপনের বিষয়ে সহ-অধিকর্তা মিহির শীল যোগাযোগ করে নির্দিষ্ট দিনক্ষণ স্থির করবেন বলে বৈঠকে স্থির হয়। মহিলা ক্ষমতায়নের প্রেক্ষাপটে দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির পক্ষ থেকে আন্তর্জাতিক জুডোকা অস্মিতা-কে সংবর্ধনা জ্ঞাপনের বিষয়টি সত্যিই বিশেষ বার্তাবহ বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top