News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃক্ষরোপণের মাধ্যমে নতুন প্রজন্মের জন্য অক্সিজেনের ব্যবস্থা করছি আমরা : অমিত শাহ
Image

বৃক্ষরোপণের মাধ্যমে নতুন প্রজন্মের জন্য অক্সিজেনের ব্যবস্থা করছি আমরা : অমিত শাহ

গ্রেটার নয়ডা, ১৮ আগস্ট (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স গ্রুপ সেন্টারে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন চারাগাছও রোপণ করেছেন। এই উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে অমিত শাহ বলেছেন, “আমরা যখন একটি গাছ লাগাই, এর মাধ্যমে আমরা নতুন প্রজন্মের জন্য অক্সিজেনের ব্যবস্থা করছি…আমাদের যতটা সম্ভব গাছ লাগাতে হবে এবং কার্বন ডাই অক্সাইডের উৎপাদন কমাতে হবে।”

প্রসঙ্গত, ২০২০ সালের ১২ জুলাই সর্বভারতীয় বৃক্ষরোপণ অভিযানের সূচনা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বনেতা হয়ে উঠেছে ভারত। দেশের সুরক্ষায় সিআরপিএফ জওয়ানদের কাজের ভূয়সী প্রশংসা করেছেন অমিত শাহ।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top