News Flash

  • Home
  • দিনের খবর
  • পঞ্চায়েত গণতান্ত্রিক ব্যবস্থার স্তম্ভ : প্রধানমন্ত্রী মোদী
Image

পঞ্চায়েত গণতান্ত্রিক ব্যবস্থার স্তম্ভ : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি. স.) : পঞ্চায়েত হল গণতান্ত্রিক ব্যবস্থার স্তম্ভ। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে বিজেপি কর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত করার লক্ষ্যে প্রতিটি গ্রাম, তহসিল, জেলাকে উন্নত করুন। শুক্রবার সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউ-তে ক্ষেত্ৰীয় পঞ্চায়েত রাজ পরিষদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “পঞ্চায়েতগুলি আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার স্তম্ভ। আপনাদের (জেলা পঞ্চায়েত সদস্যদের) উচিত সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য কাজ করা। নিজ নিজ রাজ্যে মানুষের জীবনযাত্রার মান বাড়ানোর লক্ষ্যে কাজ করা উচিত আপনাদের।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বিজেপির ‘জেলা পঞ্চায়েত’ সদস্যদের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগকে গণ আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, “২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে প্রতিটি গ্রাম, তহসিল এবং জেলায় উন্নয়নের প্রদীপ জ্বালাতে হবে”। প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ’ বিজেপির জন্য নিছক একটি স্লোগান নয়, প্রতিটি মুহুর্তে সে জন্য বেঁচে থাকতে হবে।”

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top