News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংগঠন, উৎসর্গ ও মূল্যবোধে বিশ্বাসী বিজেপি; সম্মিলিত দায়িত্ব নিয়ে এগিয়ে যায় : প্রধানমন্ত্রী মোদী
Image

সংগঠন, উৎসর্গ ও মূল্যবোধে বিশ্বাসী বিজেপি; সম্মিলিত দায়িত্ব নিয়ে এগিয়ে যায় : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): সংগঠন, উৎসর্গ ও মূল্যবোধে বিশ্বাস করে বিজেপি; সমষ্টিগত মূল্যবোধের সঙ্গে সম্মিলিত দায়িত্ব নিয়ে আমরা এগিয়ে যাই। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউ-তে ক্ষেত্ৰীয় পঞ্চায়েত রাজ পরিষদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা সংগঠনে বিশ্বাস করি, আমরা মূল্যবোধে বিশ্বাস করি, আমরা উৎসর্গে বিশ্বাস করি এবং আমরা সমষ্টিগত মূল্যবোধের সঙ্গে সম্মিলিত দায়িত্ব নিয়ে এগিয়ে যাই এবং আমাদের ওপর অর্পিত দায়িত্বের জন্য দক্ষতা ক্রমাগত বৃদ্ধি করি।”

প্রধানমন্ত্রীর কথায়, “দায়িত্ব যাই হোক না কেন, আমাদের সক্ষমতা বাড়াতে হবে। আমাদের অবশ্যই একে অপরের কাছ থেকে শিখতে হবে। আপনাকদের অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকতে হবে ও যোগাযোগ রাখতে হবে, আপনার এলাকায় কী ঘটছে তা একে অপরকে জানাতে হবে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভিত্তি যত মজবুত হবে, প্রতি মুহূর্তে আমরা তত বেশি গণতন্ত্রে বাস করতে পারব। আমরা সর্বাধিক জনসমর্থন পাব, এবং আমরা নতুন উচ্চতা অর্জন করব।”

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top