News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণিপুরের উদ্দেশ্যে রওনা ইয়েচুরি, ১৮-২০ আগস্ট উত্তর-পূর্বের রাজ্য সফরে ৪ সদস্যের প্রতিনিধি দলের
Image

মণিপুরের উদ্দেশ্যে রওনা ইয়েচুরি, ১৮-২০ আগস্ট উত্তর-পূর্বের রাজ্য সফরে ৪ সদস্যের প্রতিনিধি দলের

নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): হিংসার আগুনে বিপর্যস্ত হয়ে যাওয়া মণিপুর পরিদর্শনে রওনা দল সিপিআই (এম)-এর এক প্রতিনিধি দল। শুক্রবার সকালে দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল মণিপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। ১৮ থেকে ২০ আগস্ট পর্যন্ত মণিপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন সিপি আই (এম) নেতারা। এদিন সকালে সীতারাম ইয়েচুরি বলেছেন, “আমরা মণিপুরের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে যাচ্ছি এবং তাঁদের বলব ভারত আপনাদের পাশে আছে…মণিপুরের মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করা উচিত। শান্তি পুনরুদ্ধারের জন্য যা যা করা দরকার আমরা তা করব…রাজ্যের পরিস্থিতি বিপজ্জনক এবং দেশের ঐক্যের জন্য এটি নিয়ন্ত্রণ করা প্রয়োজন।”

ইয়েচুরি ছাড়াও ওই দলে রয়েছেন সিপিআই (এম)-এর ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, অসম রাজ্য সম্পাদক সুপ্রকাশ তালুকদার এবং বাংলা থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনা হেমব্রম। জিতেন্দ্র এবং দেবলীনা দু’জনেই জনজাতি সম্প্রদায়ের। চূড়াচাঁদপুর, মইরাং, ইম্ফলের বিভিন্ন এলাকায় যাবেন ইয়েচুরিরা। একাধিক আশ্রয় শিবিরও ঘুরে দেখার কথা তাঁদের। তাছাড়া একাধিক সামাজিক সংগঠন ও মণিপুরের রাজ্যপালের সঙ্গেও দেখা করার কথা সিপিআই (এম)-এর ওই প্রতিনিধি দলের।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top