News Flash

  • Home
  • প্রধান খবর
  • শিমলায় ভূমিধস বিপর্যয় : চতুর্থ দিনে পড়ল উদ্ধারকাজ, এখনও নিখোঁজ কমপক্ষে ৮ জন
Image

শিমলায় ভূমিধস বিপর্যয় : চতুর্থ দিনে পড়ল উদ্ধারকাজ, এখনও নিখোঁজ কমপক্ষে ৮ জন

শিমলা, ১৭ আগস্ট (হি.স.) : ভয়াবহ ভূমিধসের পর ৭২-ঘণ্টারও বেশি সময় অতিক্রান্ত, শিমলায় সামার হিল এলাকায় এখনও উদ্ধারকাজ জারি রয়েছে। বৃহস্পতিবার চতুর্থ দিনে পড়ল উদ্ধারকাজ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ইন্সপেক্টর নাসিফ খান বলেছেন, বিগত ৪ দিন ধরে তল্লাশি অভিযান ও উদ্ধারকাজ জারি রয়েছে। ভারতীয় সেনাবাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ উদ্ধারকাজে সহায়তা করছে। ২১ জনের মধ্যে ১৩ জনের দেহ ইতিমধ্যেই উদ্ধার হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে শিমলায় সামার হিল এলাকায়। ৭২ ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে। অথচ এখনও ৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। ওই ৮ জনের বেঁচে থাকার সম্ভাবনাও নেই। এনডিআরএফ-এর ১৪ নম্বর ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড বি এস রাজপুত বলেছেন, “৭২ ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে। উদ্ধারকাজে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

Releated Posts

ভুয়ো খবর রুখতে সব কেন্দ্রীয় মন্ত্রকে কুইক রেসপন্স টিম গড়ার সিদ্ধান্ত কেন্দ্রের

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২০ আগস্ট : সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর, বিভ্রান্তিকর তথ্য এবং মিথ্যা প্রচারের মোকাবিলায় এবার…

ByBySandeep Biswas Aug 20, 2026

ভারতের উন্নয়নের যাত্রায় রাজীব গান্ধীরও গুরুত্বপূর্ণ অবদান ছিল: রাজনাথ সিং

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮২তম জন্মবার্ষিকীতে বৃহস্পতিবার তাঁকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Aug 20, 2026

সিঙ্গাপুরে ভারতীয় মন্ত্রীদের বৈঠক, কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা

সিঙ্গাপুর, ২০ আগস্ট (আইএএনএস): ভারত ও সিঙ্গাপুরের মধ্যে ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ বা ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের রোডম্যাপ বাস্তবায়নে অগ্রগতি…

ByByNews Desk Aug 20, 2026

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top