News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেশাত্ববোধের ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সমাজসেবামূলক কাজে সবাইকে এগিয়ে আসতে হবে : মন্ত্রী সুশান্ত চৌধুরী 
Image

দেশাত্ববোধের ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সমাজসেবামূলক কাজে সবাইকে এগিয়ে আসতে হবে : মন্ত্রী সুশান্ত চৌধুরী 

আগরতলা ,১৪ আগস্ট : দেশাত্ববোধের ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সমাজসেবামূলক কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই রাজ্য ও দেশ সামনের দিকে এগিয়ে যাবে। সমাজের সব অংশের মানুষ উপকৃত হবেন। আজ রাণীরবাজার গীতাঞ্জলী হলে মেরি মাটি মেরা দেশ অভিযান অনুষ্ঠানে অংশ নিয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী বলেন, আমাদের কাছে সবার আগে দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বে সমগ্র দেশ আজ এগিয়ে চলেছে। তাঁর দেখানো পথেই দেশের স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানানোর লক্ষ্যে মেরি মাটি মেরা দেশের মতো অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দেশ আগে কোথায় ছিল এখন কোথায় আছে সে সম্পর্কে বর্তমান প্রজন্মকে ভালোভাবে জানতে হবে। তাহলেই এই ধরণের কর্মসূচি স্বার্থক হবে।

অনুষ্ঠানে রাণীরবাজার এলাকার ৩ জন স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্য ও ৭ জন অবসরপ্রাপ্ত সৈনিককে সংবর্ধনা দেওয়া হয়। তাদের হাতে উত্তরীয়, স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, রাণীরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুরুদাস, জিরাণীয়া মহকুমার মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, সমাজসেবী অসিত রায় প্রমুখ। অনুষ্ঠানের আগে রাণীরবাজার পুর পরিষদের অফিস প্রাঙ্গণে মেরি মাটি মেরা দেশ অভিযানে, মিট্টি কা নমন ও বীরো কা বন্দন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের জন্য যারা আত্মবলিদান দিয়েছেন তাঁদের প্রতি সম্মান জানিয়ে এই অনুষ্ঠানে শিলাফলকম উৎসর্গ করা হয়। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী শিলাফলকম ও পুস্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি সম্মান জানান। অনুষ্ঠানে মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা সবাইকে পঞ্চপ্রাণে শপথবাক্য পাঠ করান।

পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন জিরানীয়া নগরপঞ্চায়েতেও মেরি মাটি মেরা দেশ কর্মসূচিতে অংশ নেন। সেখানে তিনি শিলাফলকমের আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরানীয়া নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top