News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজধানীর বোদা খালি এলাকা থেকে শুকনো  গাঁজা সহ দুই পাচারকারী আটক
Image

রাজধানীর বোদা খালি এলাকা থেকে শুকনো  গাঁজা সহ দুই পাচারকারী আটক

আগরতলা, ১৩ আগস্ট : শনিবার রাতে রাজধানীর বলদাখাল এলাকা থেকে ২২ কেজি শুকনো গাঁজা সহ দুই পাচারকারিকে আটক করল পূর্ব আগরতলা থানার পুলিশ। এ বিষয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান, তাদের কাছে গোপন সংবাদ ছিল যে সড়ক পথে গাঁজা পাচার করা হয়।তারপর তথ্য সংগ্রহ করে জানতে পারেন শনিবার রাতে চন্দ্রপুর আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে দুইজন গাঁজা পাচারকারী গাজা নিয়ে বহিঃরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হবে। সেই মোতাবেক পুলিশ সেখানে যায়। পুলিশকে দেখে দুই পাচারকারি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তী সময় পুলিশ তাদের পিছু ধাওয়া করে বলদাখাল এলাকা থেকে তাদেরকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ২২ কেজি শুকনো গাজা। ধৃতরা হল প্রভাকর বিশ্বাস, বাড়ি বলদাখাল এবং সুভাষ চন্দ্র দাস, বাড়ি মেলাঘর থানা এলাকায়। পুলিশের ধারণা তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসতে পারে বাকি অভিযুক্তদের নাম। এখন দেখার বিষয় পুলিশ বাকিদের জালে তুলতে সফল হয় কিনা।

Releated Posts

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026

অ্যাপভিত্তিক গাড়ি চালককে হেনস্তার অভিযোগে কড়া পদক্ষেপ পরিবহন দপ্তরের, দুই অটোচালককে শোকজ, পুলিশের তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে অ্যাপভিত্তিক (উবার) গাড়ির চালককে হেনস্তা, গাড়ির চাবি ছিনিয়ে…

ByByReshmi Debnath Jul 27, 2026

স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে ফের উত্তাল কৈলাসহর, বাবুর বাজারে এসএফআই-এর বিক্ষোভ ও পথ অবরোধ

কৈলাসহর, ২৭ জুলাই: স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহর। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

পুরোনো শত্রুতার জেরে পুকুরে কিটনাশক ঢেলে মাছ নিধনের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ মৎস্যচাষী

আগরতলা, ২৭ জুলাই: পুরোনো শত্রুতার জেরে পরিকল্পিতভাবে একটি বাণিজ্যিক মাছের পুকুরে কিটনাশক ঢেলে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top