News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে রাজধানীর কল্যাণী এলাকার স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত
Image

রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে রাজধানীর কল্যাণী এলাকার স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত

আগরতলা, ১৩ আগস্ট : স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃক্ষরোপণ, স্বচ্ছ ভারত অভিযান এবং হর ঘর তিরঙ্গা কর্মসূচি হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসেবে রবিবার রাজধানী আগরতলায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সকালে আগরতলা পুর নিগমের ২৪ নং ওয়ার্ডের ২৮ নং বুথের কল্যাণী এলাকায় এক স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত হয়।

 উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ স্থানীয় কাউন্সিলর এবং বিজেপি কর্মী সমর্থকরা। প্রদেশ বিজেপির সভাপতি এ ধরনের কর্মসূচি জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান। তিনি বলেন আজকে সারা রাজ্যে স্বচ্ছ ভারত অভিযান, বৃক্ষরোপণ এবং হর ঘর তিরঙ্গা কর্মসূচির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে কার্যকর্তা কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ এই কর্মসূচি গুলির মধ্যে অংশ নিয়েছে বলে জানান প্রদেশ বিজেপির সভাপতি। এদিকে বনমালীপুর দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ডল সভাপতি। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি জানান দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। অপরদিকে ৯ বনমালীপুর যুব মোর্চার পক্ষ থেকে তিরঙ্গা রেলির আয়োজন করা হয়। বিধানসভার বিভিন্ন পথ পরিক্রমা করে এদিন বাইক মিছিলটি। বাইক মিছিলের সামনের সারিতে ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি জানান প্রধানমন্ত্রী আহ্বানে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে যুব মোর্চা এই মিছিলের আয়োজন করেছে।

Releated Posts

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…

ByByReshmi Debnath Jun 13, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top