News Flash

Image

দুটি কেন্দ্রেই প্রার্থী দিল সিপিআইএম 

আগরতলা, ১৩ আগস্ট : উপভোটে চূড়ান্ত হলো সিপিএমের প্রার্থী। শনিবার দলের রাজ্য কার্যালয়ে এক বৈঠকের মাধ্যমে বামেদের প্রার্থী তালিকায় শিলমোহর দিয়েছে সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলী। ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা রবিবার ঘোষণা করছে সিপিএম। ধনপুর কেন্দ্র থেকে এইবারের উপ নির্বাচনে বামফ্রন্টের তরফে প্রার্থী করা হয়েছে কৌশিক চন্দ কে। উল্লেখ্য ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে তিনিই ছিলেন বামফ্রন্টের মনোনীত প্রার্থীর এদিকে বক্সনগর কেন্দ্রে  বামফ্রন্ট মনোনীত  প্রার্থী মিজান হোসেন। তিনি সদ্য প্রয়াত বিধায়ক শামসুল হকের তৃতীয় পুত্র। 

এমনকী আগামী ১৬ আগষ্ট ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রে মনোনয়ন দাখিল করবেন সিপিএম প্রার্থীরা। আগামীকাল কংগ্রেস ও তিপ্ৰা মথা দলের সিদ্ধান্ত যদি পরিবর্তন হয়ে যায়, তবে সিপিএমের প্রার্থী তালিকায় ঘোষণা থেকে মনোনয়ন দাখিলের সিদ্ধান্ত পুন:বিবেচনা করবে সিপিএম রাজ্য নেতৃত্ব। প্রাথমিকভাবে বৈঠকে এই সিদ্ধান্ত নিল সিপিএম।এদিনের রাজ্য দপ্তরে আয়োজিত বৈঠকে সিপিএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার, রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, রতন ভৌমিক, পবিত্র কর, মানিক দে, তপন চক্রবর্তী, রাধাচরণ দেববর্মা, রমা দাস, নরেশ জমাতিয়া, নারায়ণ কর প্রমুখ উপস্থিত ছিলেন।সিপিএম রাজ্য কমিটি সূত্রে খবর, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও রাজ্য নেতাদের বলেছেন প্রয়োজনে রাজ্যেও যাতে ইন্ডিয়া’ জোট মোতাবেক উপভোটে প্রার্থী তালিকা ঘোষণা হয়। তবে এক্ষেত্রে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির নিরিখে রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা রয়েছে। জানা গিয়েছে ধনপুর কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে এবং বক্সনগর কেন্দ্রে জীতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে মনোনয়ন দাখিল করছে বামেরা।

Releated Posts

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহী

আগরতলা, ২৭ জুলাই : চড়িলামের বনকুমারী সংলগ্ন জাতীয় সড়কে সোমবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ২৭ জুলাই: প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর…

ByByReshmi Debnath Jul 27, 2026

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top