News Flash

  • Home
  • প্রধান খবর
  • আসানসোলে ট্রাকের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর
Image

আসানসোলে ট্রাকের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর

আসানসোল, ১৩ আগস্ট (হি. স.) : পশ্চিম বর্ধমানের আসানসোলের জামুড়িয়া থানার পরাশিয়ার জোড় জোনাকি মোড় সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। রবিবার দুপুরের এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রবি মাঝি (৩৫)। বাড়ি জামুড়িয়া থানার রাজারামডাঙ্গা এলাকায়। তিনি বাড়ির অদূরে একটি ইটভাটায় কাজ করতেন। এদিন দুপুরে সাইকেলে চেপে ইটভাটা থেকে বাড়ি ফিরছিলেন রবি। সেই সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই রবির মৃত্যু হয়। দুর্ঘটনার পরই মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছোয় জামুড়িয়া থানার বিশাল পুলিশবাহিনী। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top