News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মালয়েশিয়াতে অনুষ্ঠিত আলোহা আন্তর্জাতিক প্রতিযোগিতায় ব্যাপক সাফল্য রাজ্যের প্রতিভাবান ছাত্র ছাত্রীদের
Image

মালয়েশিয়াতে অনুষ্ঠিত আলোহা আন্তর্জাতিক প্রতিযোগিতায় ব্যাপক সাফল্য রাজ্যের প্রতিভাবান ছাত্র ছাত্রীদের

আগরতলা, ১২ আগস্ট : মালয়েশিয়াতে অনুষ্ঠিত আলোহা আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে  ৩০ জুলাই সানওয়ে কনভেনশন সেন্টারে। এই প্রতিযোগিতায় ৪ থেকে ১৪ বছরের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে । পাঁচ মিনিটে ৭০টি বিভিন্ন পর্যায়ের অংক কষতে হয় সেখানে। বিভিন্ন দেশের আনুমানিক ৭০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ভারত, মালয়েশিয়া, চিন, মেক্সিকো, বাংলাদেশ, ক্রোয়েশিয়া, পানামা, ইন্দোনেশিয়া, কানাডা, কম্বোডিয়া সহ ৪০ টিরও বেশি আমন্ত্রিত দেশ এবং ১৫ টি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বলে জানা যায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রত্যেকটি দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজ্যের লুসিয়ানা ত্রিপুরা ত্রিপুরী নৃত্য পরিবেশন করে। রাজ্যের প্রতিভাবান ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতা অর্জন করেছে। ত্রিপুরা থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ৬ জন গ্র্যান্ড চ্যাম্পিয়ন, একজন চ্যাম্পিয়ন , প্রথম রানার্স আপ,তৃতীয় রানার্স আপ অর্জন করেছে। গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে অর্ণব দেবনাথ, লুসিয়ানা ত্রিপুরা, দিব্যাংশু দেববর্মা ,সন্দীপন আচার্জি, দিশা মজুমদার, জাশ্রীথা তলাপাত্র।। চ্যাম্পিয়ন হয়েছে নন্দা চাকমা। প্রথম রানার্স আপ ইয়াশ মজুমদার, আত্রায় চন্দা, তৃতীয় রানার্স আপ সৃষ্টিকা চৌধুরী। রাজ্যের এ সাফল্যে খুশি ব্যক্ত করেছেন মালয়েশিয়াতে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার সুভাষিনী নারায়ন।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top