ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ আগষ্ট: শুক্রবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের নির্দেশানুযায়ী ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে “আজদি কা অমৃত মহোৎসব এবং “মেরি মাটি মেরা দেশ” বিশেষ কর্মসূচি পালন করে বাধারঘাটস্থিত ত্রিপুরা স্পোর্টস স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা। জাতীয় পতাকা উর্দ্ধে রেখে প্রত্যেকে মাটি হাতে নিয়ে দেশের বীর স্বাধীনতা সংগ্রামীদের এবং মাতৃভূমি কে শ্রদ্ধা জানানো হয় এই কর্মসূচির মাধ্যমে। আজ ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম বীর শহীদ ক্ষুদিরাম বসুর ১১৫তম আত্ম বলিদান দিবস। ইংরেজরা তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে ছিল। স্কুল প্রাঙ্গনে কর্মসূচির নেতৃত্ব দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা বীনা মগ ও শারীর শিক্ষক প্রনব অখণ্ড। এই মহান কর্মযজ্ঞের তাৎপর্য বিশদ ভাবে তুলে ধরেন শিক্ষিকা চম্পা সরকার ও শর্মিষ্ঠা রায়। তাছাড়া আগামী ১৪ই আগষ্ট কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য্যের জন্ম জয়ন্তী পালন করা হবে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে।

স্পোর্টস স্কুলের উদ্যোগে “মেরি মাটি মেরা দেশ” কর্মসূচি পালিত
Tags:
Releated Posts
নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা
তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…
মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং, পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দাবি; তদন্ত চালাচ্ছে পুলিশ
ভোপাল, ৩০ জুন (আইএএনএস): পরিবারের বাড়িতে কর্মরত এক ব্যক্তীকে মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং। মঙ্গলবার তিনি…
গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া
গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

















