News Flash

  • Home
  • খেলা
  • স্পোর্টস স্কুলের উদ্যোগে “মেরি মাটি মেরা দেশ” কর্মসূচি পালিত
Image

স্পোর্টস স্কুলের উদ্যোগে “মেরি মাটি মেরা দেশ” কর্মসূচি পালিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ আগষ্ট: শুক্রবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের নির্দেশানুযায়ী ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে “আজদি কা অমৃত মহোৎসব এবং “মেরি মাটি মেরা দেশ” বিশেষ কর্মসূচি পালন করে বাধারঘাটস্থিত ত্রিপুরা স্পোর্টস স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা।  জাতীয় পতাকা উর্দ্ধে রেখে প্রত্যেকে মাটি হাতে নিয়ে দেশের বীর স্বাধীনতা সংগ্রামীদের এবং মাতৃভূমি কে শ্রদ্ধা জানানো হয় এই কর্মসূচির মাধ্যমে। আজ ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম বীর শহীদ ক্ষুদিরাম বসুর ১১৫তম আত্ম বলিদান দিবস। ইংরেজরা তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে ছিল। স্কুল প্রাঙ্গনে কর্মসূচির নেতৃত্ব দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা বীনা মগ ও শারীর শিক্ষক প্রনব অখণ্ড। এই মহান কর্মযজ্ঞের তাৎপর্য বিশদ ভাবে  তুলে ধরেন শিক্ষিকা চম্পা সরকার ও শর্মিষ্ঠা রায়। তাছাড়া আগামী ১৪ই আগষ্ট কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য্যের জন্ম জয়ন্তী পালন করা হবে  স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top