News Flash

  • Home
  • দেশ
  • আইপিসি-তে নতুন বিল দেশদ্রোহের অপরাধকে সম্পূর্ণরূপে বাতিল করবে : অমিত শাহ
Image

আইপিসি-তে নতুন বিল দেশদ্রোহের অপরাধকে সম্পূর্ণরূপে বাতিল করবে : অমিত শাহ

নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): আইপিসি-তে নতুন বিল দেশদ্রোহের অপরাধকে সম্পূর্ণরূপে বাতিল করবে। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় ন্যায় সংহিতা বিল (২০২৩), ভারতীয় সাক্ষ্য বিল (২০২৩) এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিল।নিয়ে কথা বলেন। লোকসভায় তিনি বলেছেন, “১৮৬০ থেকে ২০২৩ সাল পর্যন্ত, দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা ব্রিটিশদের তৈরি আইন অনুযায়ী কাজ করেছিল। তিনটি আইন প্রতিস্থাপন করা হবে এবং দেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় একটি বড় পরিবর্তন হবে।”

তিনি বলেছেন, এই আইনের অধীনে আমরা দেশদ্রোহের মতো আইন বাতিল করছি। এই বিলের অধীনে, আমরা লক্ষ্য নির্ধারণ করেছি যে দোষী সাব্যস্ত হওয়ার অনুপাত ৯০ শতাংশের উপরে নিয়ে যেতে হবে। সেজন্য, আমরা একটি গুরুত্বপূর্ণ বিধান নিয়ে এসেছি যে যে ধারাগুলিতে ৭ বছর বা তার বেশি জেলের বিধান রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে ফরেনসিক দলের অপরাধের দৃশ্যে পরিদর্শন বাধ্যতামূলক করা হবে।

Releated Posts

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top