News Flash

  • Home
  • প্রধান খবর
  • ”প্রধানমন্ত্রী হাসছিলেন, জোকস বলছিলেন”, সংসদে মোদীর জবাবি বক্তব্য নিয়ে তীব্র কটাক্ষ রাহুলের
Image

”প্রধানমন্ত্রী হাসছিলেন, জোকস বলছিলেন”, সংসদে মোদীর জবাবি বক্তব্য নিয়ে তীব্র কটাক্ষ রাহুলের

নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): বৃহস্পতিবার সংসদে হাজির হয়ে ২ ঘণ্টা ১৩ মিনিট বক্তব্য রাখেন। যার মধ্যে শেষের মাত্র কয়েক মিনিট মণিপুরের প্রসঙ্গ উত্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে প্রধানমন্ত্রী মোদীর জবাবি বক্তব্য নিয়ে এভাবেই তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

এদিন তিনি বলেন, “মণিপুর যখন জ্বলছে, সেখানকার মহিলাদের উপর অত্যাচর করা হচ্ছে, শিশুদের হত্যা করা হচ্ছে, তখন প্রধানমন্ত্রীর এমন হালকা মেজাজ থাকা উচিত নয়। ভারতের একটি রাজ্যে যখন এই পরিস্থিতি, তখন হেসে হেসে মজার জোকস বলেন প্রধানমন্ত্রী।” ভারতের প্রধানমন্ত্রীকে এসব শোভা পায় না বলে কটাক্ষ করেন রাহুল গান্ধী। ২০২৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে মোদী ফিরবেন কি না, সেটা বড় কথা নয়। মণিপুর জ্বলছে, সেখানে মহিলা, শিশু সবার প্রাণ যাচ্ছে, অত্যাচার হচ্ছে, সেসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রী কেন বক্তব্যের শেষ ভাগে উল্লেখ করলেন বলে প্রশ্ন তোলেন রাহুল। মণিপুরের বিষয় উল্লেখ না করে, প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে হাসছিলেন বলে শুক্রবার সাংবাদিক বৈঠক কটাক্ষ করেন রাহুল গান্ধী।

Releated Posts

ভারত ছাড়ো দিবসে স্বাধীনতা সংগ্রামী ও শহিদদের শ্রদ্ধা, স্মৃতিসৌধ পরিষ্কার করলেন বাঁসুরি স্বরাজ-সহ বিজেপি নেতারা

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী উদযাপনের অংশ হিসেবে রবিবার দিল্লির বিভিন্ন প্রান্তে স্বাধীনতা…

ByByNews Desk Aug 9, 2026

পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বাংলায় বিক্ষোভের মুখে মমতা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় পুলিশ হেফাজতে এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যুর অভিযোগের পর তাঁর…

ByByNews Desk Aug 9, 2026

‘ভুলের আত্মসমীক্ষা করুন’, ছাত্র আন্দোলন নিয়ে ধর্মেন্দ্র প্রধানের মন্তব্যে বিরোধীদের তোপ

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): এনইইটি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় ‘জেন জি’-র সদস্যদের বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল…

ByByNews Desk Aug 9, 2026

‘দ্বিচারিতা করে যুবসমাজকে বিভ্রান্ত করছেন রাহুল’, প্রয়াগরাজের কর্মসূচি নিয়ে এনডিএ-র তোপ

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top