News Flash

  • Home
  • বিদেশ
  • ৫০ বছর পর চাঁদে চলল রাশিয়া, ভারতের চন্দ্রযানের আগেই অবতরণ করবে লুনা-২৫
Image

৫০ বছর পর চাঁদে চলল রাশিয়া, ভারতের চন্দ্রযানের আগেই অবতরণ করবে লুনা-২৫

মস্কো, ১১ আগস্ট (হি.স.): প্রায় ৫০ বছর পর চাঁদের উদ্দেশ্য পাড়ি দিল রাশিয়ার চন্দ্রযান ”লুনা ২৫”। শুক্রবার (স্থানীয় সময়) মস্কো থেকে কিছুটা দূরের এক জায়গা থেকে লুনা ২৫-র সফল উৎক্ষেপণ হয়েছে। যা নিয়ে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থাকে শুভেচ্ছা জানাল ইসরো। উৎক্ষেপণের দিন দশ-বারো মধ্যেই চাঁদে অবতরণ করার কথা ভ্লাদিমির পুতিনের দেশের চন্দ্রযানের। ইউক্রেন যুদ্ধের মাঝে কোণঠাসা রাশিয়া চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়ে দুনিয়ার কাছে বার্তা রাখল।

চাঁদের দক্ষিণ মেরুতে জল, বরফের সন্ধান সহ নানা গবেষণার কাজে রবোটিক ল্যান্ডার পাঠালো পুতিনের দেশ। সব ঠিকঠাক থাকলে ভারতের চন্দ্রযানের দিন দুয়েক আগেই চাঁদে অবতরণ করবে রাশিয়ার লুনা-২৫। আগামী ১৬ আগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করছে রাশিয়ার চন্দ্রযান ”লুনা ২৫”। তারপর ২১ আগস্ট সেটি চাঁদে ল্যান্ড করার কথা। তবে এমনও মনে করা হচ্ছে, ভারতের চন্দ্রযান-৩-এর সঙ্গে ২৩ আগস্ট রাশিয়ার লুনা ২৫-এ চাঁদে অবতরণ করবে। তবে সবই নির্ভর করছে লুনা ২৫-র চাঁদের কক্ষপথে পৌঁছনোর পর তার টেকনিক্যাল বিষয়গুলির ওপর।

Releated Posts

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…

ByByNews Desk Jun 15, 2026

ভারত-নরওয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈশ্বিক অগ্রাধিকার নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১৫ জুন: ভারত ও নরওয়ে সোমবার পরিবর্তিত বৈশ্বিক অগ্রাধিকার এবং দুই দেশের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী…

ByByNews Desk Jun 15, 2026

ব্রাতিস্লাভায় স্লোভাক প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে বৈঠক মোদির, দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা

ব্রাতিস্লাভা, ১৫ জুন (আইএএনএস): স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো দ্বিপাক্ষিক সম্পর্ক…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top