নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। অনুরাগের কথায়, কংগ্রেস যখন উত্তর-পূর্বে নিজেদের কালো ইতিহাস দেখেছে, তখন তারা পালিয়ে গিয়েছে। অনাস্থা প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার লোকসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় কংগ্রেস-সহ বিরোধী দলগুলি নিম্নকক্ষ থেকে ওয়াকআউট করে। এরই সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “উত্তর-পূর্ব, মণিপুরের জন্য প্রধানমন্ত্রী মোদীর সংকল্প ও ভালোবাসা দেখে তাঁরা পালিয়ে যায়।” এদিন সকালে “হর ঘর তিরঙ্গা বাইক র্যালি”-র ফাঁকে অনুরাগ বলেছেন, “বোঝাই যাচ্ছে এই ”অহঙ্কারী” জোট, নিজেদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না শুনতে না পেরে পালিয়ে গিয়েছে। তাঁদের অহঙ্কার এতটাই যে, তাঁরা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে কথা বলতে দেননি।”

কংগ্রেস যখন উত্তর-পূর্বে নিজেদের কালো ইতিহাস দেখেছে, তখন তারা পালিয়ে গিয়েছে : অনুরাগ ঠাকুর
Tags:
Releated Posts
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…
ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত
জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…
এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…


















