News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুইদিন ধরে নিখোঁজ এক নাবালক , ঘটনা ধর্মনগরে
Image

দুইদিন ধরে নিখোঁজ এক নাবালক , ঘটনা ধর্মনগরে

আগরতলা,১০ আগস্ট: দুইদিন ধরে নিখোঁজ এক যুবক। ধর্মনগর হোলি ক্রস কনভেন্ট স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র আদিত্য থাপা হঠাৎ করে বুধবার ভোর থেকে  নিখোঁজ হওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার বিবরণে জানা যায় অন্যান্য দিনের মতো ভোর চারটায় সে প্রাতঃকর্ম করার জন্য বুধবার দিন ঘুম থেকে উঠে। তার মা কেয়া থাপা ছেলেকে নিয়ে পড়াশোনার জন্য ধর্মনগরের থানা রোডের আম্বেদকর সরণিতে ভাড়া থাকেন। তার বাবা পেশায় একজন শিক্ষক তিনি শিক্ষকতার জন্য শনি ছড়াতে থাকেন। ছেলের পড়াশোনার জন্য মা ছেলেকে নিয়ে ধর্মনগর থাকেন। তাদের বড় ছেলে পার্শ্ববর্তী রাজ্য আসামে পড়াশোনা করে। বুধবার সকালে প্রাতঃকর্ম সেরে আদিত্য কখন ঘরে এসেছে কিনা তার মা কেয়া তা বলতে পারেনি। যখন কেয়া থাপার ঘুম ভাঙ্গে তখন প্রায় সকাল আটটা বাজে। উঠে ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন তিনি। খোঁজাখুঁজি করতে করতে বিবিআই মাঠের কাছে যেখানে স্বাধীনতা দিবসের  জন্য সবাই প্রশিক্ষণ নিচ্ছে সেখানেও যান। কিন্তু ছেলের কোনও হদিশ পাননি। ছেলেকে না পেয়ে পাগল পাগল হয়ে তার বাবার সাথে যোগাযোগ করে। বাবা-মা দুজনে চিন্তা করে অবশেষে ধর্মনগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। দুইদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কোন খোঁজখবর না পাওয়ায় অবশেষে সাংবাদিকদের দ্বারস্থ নিখোঁজ ছেলে ফিরে পাওয়ার জন্য। এখন দেখার প্রশাসনিক সাহায্যে তিনি ছেলেকে খুঁজে পান কিনা।

Releated Posts

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top