News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গোলাঘাটে গ্ৰামরক্ষী বাহিনীর হাতে উদ্ধার ২১টি চোরাই গরু, আটক দুটি ট্রাক সহ চার ব্যক্তি
Image

গোলাঘাটে গ্ৰামরক্ষী বাহিনীর হাতে উদ্ধার ২১টি চোরাই গরু, আটক দুটি ট্রাক সহ চার ব্যক্তি


গোলাঘাট (অসম), ১০ আগস্ট (হি.স.) : অসমের বিভিন্ন প্রান্তের পাশাপাশি গোলাঘাট জেলায়ও এখনও চলছে চোরাই গরুর অবৈধ ব্যবসা৷ এর সর্বশেষ ঘটনা সংঘটিত হয়েছে আজ ভোরে গোলাঘাটের কমারবন্ধা থানা এলাকার কাবরুগাঁওয়ে।

প্রাপ্ত খবরে প্রকাশ, আজ ভোরে গ্রামরক্ষী বাহিনীর হাতে ২১টি চোরাই গরু উদ্ধার হয়েছে। এর সঙ্গে গরু পাচারে ব্যবহৃত দুটি ট্রাক সহ চারজনকে আটক করেছে বাহিনী। গরু ও দুটি ট্রাক সহ চার ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামরক্ষী বাহিনী।
জানা গেছে, দক্ষিণহেঙেরা ও শতজান থেকে মেরাপানিতে এএস ০৫ এসি ৩৮৭২ এবং এএস ১২ বিসি ২১০১ নম্বরের দুটি ট্রাকে করে ২১টি গরু পাচার করা হচ্ছিল৷ গ্রামরক্ষী বাহিনীর দল ট্রাক দুটিকে আটক করে ত্রিপাল দিয়ে ঢাকা ওই গরুগুলি উদ্ধার করে৷
পুলিশের তদন্তকারী অফিসার জানান, গরুগুলি গোলাঘাটের বিভিন্ন এলাকা থেকে চুরি করে মেরাপানি হয়ে নাগাল্যান্ডে পাচার করার পরিকল্পনা ছিল তস্করদের৷

Releated Posts

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top