News Flash

  • Home
  • Uncategorized
  • জাল টাকার কারবারী সন্দেহে এক যুবককে হয়রানির অভিযোগ পুলিশের বিরুদ্ধে
Image

জাল টাকার কারবারী সন্দেহে এক যুবককে হয়রানির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

indianrupeeনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৪ মে৷৷ জাল টাকার কারবারী সন্দেহে এক ব্যক্তিকে আটক করে একদিন লকআপে রাখে ইরানি থানার পুলিশ৷ এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ উঠেছে৷ ঘটনার বিবরণে প্রকাশ, কৈলাসহর মহকুমার চাতলাং টিলা এলাকার বাসিন্দা শিশির মারাক পেশায় পান ব্যবসায়ী৷ তার পানের দোকান বাবুরবাজারে৷ প্রতিদিনের মতোই পান বিক্রি করে বাড়ি ফিরছিলেন৷ তখন ইরানি থানার পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়৷ পুলিশ জাল নোটের কারবারী হিসেবে তাকে সন্দেহ করে তল্লাশি চালায়৷ কিন্তু তার কাছ থেকে যা টাকা পাওয়া গেছে সবগুলিই আসল বলে চিহ্ণিত হয়৷ খবর পেয়ে আজ চাতলাং টিলা থেকে উপজাতি জনগণ ছুটে আসেন ইরানি থানায়৷ অভিযোগ, পুলিশ বিষয়টি ধামাচাপা দিয়ে শিশির মারাককে ছেড়ে দেয়৷ থানায় দলবদ্ধ হয়ে আসা উপজাতি জনগণের মতে শিশির মারাকের উপর আনা পুলিশের অভিযোগ সর্বৈব মিথ্যা৷ পুলিশের এই হয়রানির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top