News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্র ও রাজ্য সরকারের সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে : মন্ত্রী টিংকু রায়।
Image

কেন্দ্র ও রাজ্য সরকারের সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে : মন্ত্রী টিংকু রায়।

আগরতলা,৯ আগস্ট: বুধবার রাজধানীর প্রজ্ঞা ভবনে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দপ্তরের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, দপ্তরের অধিকর্তা স্মিতা মল এমএস সহ অন্যান্যরা।এইদিনের পর্যালোচনা সভায় আলোচনা করতে গিয়ে দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যাতে করে তারা সঠিক ভাবে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি পরিচালন করতে পারে। মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার যোজনার বিষয়ে প্রচার করতে হবে। প্রধানমন্ত্রী মাতৃ পুষ্টি যোজনার বিষয়ে মানুষদের সচেতন করতে হবে। দিব্যাঙ্গন, প্রবীন ব্যক্তি ও মহিলাদের শনাক্ত করতে হবে। দিব্যাঙ্গন বহু লোক এখনো সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই অগ্রাধিকারের ভিত্তিতে বিষয় গুলির প্রতি নজর দেওয়ার আহ্বান জানান মন্ত্রী টিঙ্কু রায়। আয়োজিত অনুষ্ঠানে সম্প্লিষ্ট দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিক উপস্থিত ছিলেন।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top