News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত স্ত্রী
Image

স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত স্ত্রী

আগরতলা,৯ আগস্ট: বুধবার কের চৌমুহনী এলাকায় ধারালো টাক্কাল দিয়ে কুপিয়ে স্ত্রীকে গুরুতর আহত করে স্বামী। ঘটনার বিবরনে জানা যায়,আজ থেকে চার বছর আগে বড়দোয়ালী এলাকার বাসিন্দা অমিত সাহা ভালোবেসে বিয়ে করেন শিউলি সরকারকে। কিন্তু বিয়ের পর থেকেই গৃহবধূ শিউলি সরকারকে প্রতিনিয়ত শারীরিক এবং মানসিক নির্যাতনের পাশাপাশি মারধোর করতো গৃহবধূর স্বামী অমিত সাহা। আজ থেকে কিছুদিন আগে গৃহবধূকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে এলাকাবাসী ঘটনার প্রতিবাদ জানিয়ে গৃহবধূর স্বামীকে মারধর করে গৃহবধূকে তার বাপের বাড়ির লোকজনদের হাতে তুলে দেন। তারপর থেকেই গৃহবধূ বাপের বাড়িতে বসবাস শুরু করে।এদিকে বুধবার নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় কের চৌমুহনী এলাকায় গৃহবধূকে ধারালো টাক্কাল দিয়ে মাথার মধ্যে বেশ কয়েকটি আঘাত করে গৃহবধূর স্বামী অমিত সাহা। এতেই রক্তাক্ত হন গৃহবধূ শিউলি সরকার। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ছুটে আসে পুলিশ এবং রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। গৃহবধূর মা জানান গৃহবধূর স্বামী অমিত সাহা বিরুদ্ধে থানাতে একটি মামলা দায়ের করবেন  তিনি। ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান গৃহবধূর স্বামী অমিত সাহা। দিন দুপুরে এধরনের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক।

Releated Posts

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…

ByByNews Desk Jun 15, 2026

ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা

আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…

ByByNews Desk Jun 15, 2026

ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…

ByByNews Desk Jun 15, 2026

রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top