News Flash

  • Home
  • দেশ
  • কলকাতায় শুরু জি-২০ দুর্নীতি-বিরোধী কার্যকরী গোষ্ঠীর বৈঠক
Image

কলকাতায় শুরু জি-২০ দুর্নীতি-বিরোধী কার্যকরী গোষ্ঠীর বৈঠক

কলকাতা, ৯ আগস্ট (হি. স.) : বুধবার কলকাতায় শুরু হল জি-২০ দুর্নীতি-বিরোধী কার্যকরী গোষ্ঠীর বৈঠক। ১১ আগস্ট পর্যন্ত তিনদিন ব্যাপী চলবে এই বৈঠক। এর পরই হবে জি-২০ দুর্নীতি-বিরোধী মন্ত্রিসভার বৈঠক। কলকাতাতেই এই বৈঠক হবে আগামী ১২ অগস্ট।

ভারতের সভাপতিত্বে আগামী মাসেই নয়া দিল্লিতে বসতে চলেছে জি-৩০ শীর্ষবৈঠক। তার আগে কলকাতায় বসল দুর্নীতি-বিরোধী ওয়ার্কিং গ্রুপ (এসিডব্লুজি)ও দুর্নীতি-বিরোধী মন্ত্রিসভার বৈঠক। ভারতের সভাপতিত্বে জি-২০ সামিটের প্রাক্কালে এটাই জি-২০ দুর্নীতি-বিরোধী ওয়ার্কিং গ্রুপের তৃতীয় ও শেষ বৈঠক। তিনদিন ব্যাপী চলা এই বৈঠকের পরই হবে জি-২০ দুর্নীতি-বিরোধী মন্ত্রিসভার বৈঠক। কলকাতাতেই এই বৈঠক হবে আগামী ১২ আগস্ট। এটা দুর্নীতি-বিরোধী মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক।

জি-২০ দুর্নীতি-বিরোধী ওয়ার্কিং গ্রুপের প্রথম দুটি বৈঠক হয়েছিল যথাক্রমে গুরুগ্রাম এবং ঋষিকেশে। এই দুটি বৈঠকে আন্তর্জাতিকভাবে দুর্নীতি-বিরোধী কার্যসূচিকে এগিয়ে যাওয়ার জন্য ঐক্যমত্য তৈরি করতে সক্ষম হয়েছিল ভারত। যার মধ্যে রয়েছে, দুর্নীতি-দমনের ব্যাপারে জন্য অপরাধী শনাক্তকরণ, তদন্ত এবং বিচার চালানো, দেশীয় দুর্নীতি-বিরোধী প্রাতিষ্ঠানিক কাঠামোর শক্তিশালীকরণ, পলাতক অর্থনৈতিক অপরাধীদের প্রত্যর্পণ এবং এই ধরনের অপরাধীদের সম্পদ পুনরুদ্ধার।

সূত্রের খবর, এবার কলকাতায় হতে চলা এসিডব্লুজি-র বৈঠকে এই সমস্ত কার্যসৃচির বাস্তবায়ন কীভাবে সম্ভব, তা নিয়ে আলোচনা হচ্ছে।

কলকাতায় আয়োজিত এসিডব্লুজি-র বৈঠকে জি-২০-ভুক্ত ১০টি আমন্ত্রিত দেশের ১৫৪-র বেশি প্রতিনিধি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি আমন্ত্রিত হয়েছেন। তিনদিন ধরে চলা এই বৈঠক শেষে আগামী ১২ অগস্ট জি-২০-র দুর্নীতি বিরোধী মন্ত্রিসভার বৈঠকের সভাপতিত্ব করার কথা ডা. জিতেন্দ্র সিং। তিনি একাধারে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী, জন-অভিযোগ এবং পেনশন, পারমাণবিক শক্তি এবং মহাকাশ দফতরের মন্ত্রী।

দুর্নীতি দমনের ব্যাপারে এই বৈঠকে যোগদানকারী জি-২০ অন্তর্ভুক্ত বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা সহ মহিলা গোষ্ঠী, ব্যবসায়িক গোষ্ঠী, নাগরিক সমাজ-সহ বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের থেকে মতামত নেওয়া হবে। তাই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক প্রচেষ্টাকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ভারতের সভাপতিত্বে জি-২০-র এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী কেন্দ্র।

Releated Posts

ভারত তৈরি করতে, উদ্ভাবন করতে এবং বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু নিজের প্রয়োজন মেটানোর জন্য পণ্য উৎপাদন করছে না, বিশ্বের জন্যও পণ্য তৈরি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top