News Flash

  • Home
  • প্রধান খবর
  • সৎসাহস থাকলে আচার্য বিলে সই করুন, মমতার হুঁশিয়ারি বোসকে
Image

সৎসাহস থাকলে আচার্য বিলে সই করুন, মমতার হুঁশিয়ারি বোসকে

ঝাড়গ্রাম, ৯ আগস্ট (হি. স.) : রাজ্যপাল সিভি আনন্দ বোসের ওপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! বুধবার ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে তাঁকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিয়ে উপাচার্য বিলে তাঁকে স্বাক্ষর করতে বললেন মুখ্যমন্ত্রী। সঙ্গে দিলেন বিজেপিতে যোগদানের পরামর্শও।

২০২২ সালের জুন মাসে ধনখড়কে বিশ্ববিদ্যালয়ের আচার্যপদ থেকে সরাতে বিল পাশ হয় বিধানসভায়। কিন্তু সেই বিলে ধনখড় তো বটেই, লা গণেশন হয়ে আনন্দ বোসও স্বাক্ষর করেননি।

চড়া সুরে মমতা বলেন, ‘‘আমরা এখানে ঝাড়গ্রামে ইউনির্ভাসিটি করে দিয়েছি। আমাদের গভর্নর মহাশয় জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন। কিন্তু আমরা নাম পাঠালেও (উপাচার্য নিয়োগ) করেন না। নিজের ইচ্ছে মতো কেরল থেকে লোক নিয়ে এসে বসিয়ে দিচ্ছে। কেরলের অনেক বন্ধুই আমাদের এখানে থাকছে, তাতে আমাদের আপত্তি নেই।

কিন্তু মনে রাখতে হবে, ভিসি (উপাচার্য) হতে গেলে কমপক্ষে ১০ বছরের অধ্যাপনার অভিজ্ঞতা থাকতে হবে। আলিয়া বিশ্ববিদ্যালয়ে একজনকে ভিসি করেছেন, তিনি আবার কেরলে আইপিএস ছিলেন। যাঁর সঙ্গে এডুকেশনের কোনও যোগাযোগ নেই।’’

মমতা বলেন, ‘‘এখানে ঝাড়গ্রামে ইউনির্ভাসিটি করে দিয়েছি। না আছে ভিসি, না আছে রেজিস্ট্রার। কারণ পাঠালেই উনি ওঁর মতো বিজেপির লোককে বসিয়ে দিচ্ছেন। আমার মুখ্যসচিবকে অনুরোধ, ইমিডিয়েট আমাদের যে রেকমেন্ডেশন সেই রেকমেন্ডেশন হায়ার এডুকেশন থেকে করে দিতে।

আগে এক জন রেজিস্ট্রার অন্তত পাঠান। পরীক্ষার সার্টিফিকেটও দিতে পারছে না। আমি ইউনির্ভাসিটি করে দিচ্ছি, আর উনি দালালি করে আটকে দিচ্ছেন। আমরা এটা মানব না। স্ট্রেট মানব না। ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ে ইমিডিয়েট ভিসি এবং রেজিস্ট্রার আমি আজকেই করে দেব।’’

Releated Posts

ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ও ভারতকে সর্বোচ্চ সম্মান করেন: আইএএনএস-কে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর

ওয়াশিংটন, ২৭ জুন (আইএএনএস): ভারতে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, ভারত-মার্কিন…

ByByNews Desk Jun 27, 2026

ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…

ByByNews Desk Jun 27, 2026

গুজরাতে ‘ভারত ট্যাক্সি’ পরিষেবার সূচনা করলেন অমিত শাহ, ২০২৭ সালের মধ্যে ১২৫ শহরে সম্প্রসারণের লক্ষ্য

গান্ধীনগর, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার গুজরাতে সমবায়ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক…

ByByNews Desk Jun 27, 2026

গাজা ইস্যুতে কেন্দ্রের অবস্থান নিয়ে মোদি সরকারকে নিশানা সোনিয়া গান্ধীর, ‘নীরবতা ভারতের নৈতিক অবস্থানকে দুর্বল করছে’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top