নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ মে৷৷ এক গৃহবধূ শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করল৷ বিয়ের দুইবছরের মাথায় এই ঘটনা৷ এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে৷ ঘটনার বিবরণে জানা গেছে, তেলিয়ামুড়া থানাধীন শিশুবিহার গ্রামে অগ্ণিদগ্দের ঘটনা ঘটে বুধবার বিকাল পাঁচটা নাগাদ৷ শিশু বিহার গ্রামের বাসিন্দা দীপঙ্কর সূত্রধর দুই বছর পূর্বে লক্ষ্মী সূত্রধরকে বিয়ে করেছেন সামাজিক ভাবে৷ দীপঙ্কর পেশায় কাঠ মিস্ত্রির কাজ করত৷ অন্যান্য দিনের মতো দীপঙ্কর সূত্রধর বুধবার সকালে কাজের সন্ধানে বের হয়৷ ফলে বাড়িতে তার স্ত্রী লক্ষ্মী সূত্রধর ছিলেন৷ হঠাৎ লক্ষ্মী সূত্রধর তার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগায় নিজঘরে৷ পরে অগ্ণিদগ্দ অবস্থায় বাড়ির উঠানে এসে যন্ত্রণায় চিৎকার করতে থাকে৷ পরে প্রতিবেশীরা এই ঘটনা দীপঙ্করকে মোবাইল ফোনে জানায়৷ দীপঙ্কর বাড়িতে এসে তার স্ত্রীকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে৷ পরে পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়৷ এদিকে শিশুবিহার গ্রামের মানুষজনরা জানায়, মৃত লক্ষ্মী সূত্রধরের পরিবারে কোন অশান্তি ছিল না৷ তবে কেন হঠাৎ করে এমন অঘটন ঘটল তা নিয়ে গোটা এলাকায় রহস্যের দানা বাঁধছে৷ তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷
শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা গৃহবধূর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















