News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে সংসদ চত্বরে বিজেপির ধর্ণা, কংগ্রেসের বিরুদ্ধে তোপ দুবের
Image

ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে সংসদ চত্বরে বিজেপির ধর্ণা, কংগ্রেসের বিরুদ্ধে তোপ দুবের

নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে সংসদ চত্বর ধর্ণা প্রদর্শন করলেন বিজেপি সাংসদরা। বুধবার সকালে হাতে প্ল্যাকার্ড নিয়ে সংসদ চত্বরে ধর্ণা দেন বিজেপির সাংসদরা। “দুর্নীতি ভারত ছাড়ো”, ”বংশবাদ ভারত ছাড়ো”, “তুষ্টিকরণ ভারত ছাড়ো”-এই সমস্ত স্লোগান দিতে থাকেন বিজেপি সাংসদরা।এই ধর্ণা প্রদর্শন প্রসঙ্গে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেছেন, “এই ৭৫ বছরে কংগ্রেস ও কংগ্রেস দ্বারা সমর্থিত দল দেশকে তিনটি জিনিস দিয়েছে, যা দেশকে তিমির মতো খেয়ে ফেলছে। বংশবাদ… তাঁদের বিরুদ্ধে বাতাবরণ তৈরি করার সময় এসেছে, কারণ গণতন্ত্র জনগন, সাধারণের জন্য। দ্বিতীয় প্রশ্নটি দুর্নীতি নিয়ে। তৃতীয়টি হলো তোষণের বিষয়ে- সংখ্যালঘুদের বিভ্রান্ত করে ভোটব্যাংকের রাজনীতি করা হচ্ছে এবং তারা দেশে নীতি বাস্তবায়ন হতে দিচ্ছে না।

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top